March 25, 2026, 12:01 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সুগন্ধি ব্যবহারের সঠিক নিয়ম

সুগন্ধি ব্যবহারের সঠিক নিয়ম

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

ভুলভাবে পারফিউম বা সুগন্ধি ব্যবহারের ফলে হয়ত সুন্দর গন্ধটাই গায়ে থাকছে না।

সব সুগন্ধি সবাইকে মানায় না। আবার ব্যবহারের ভিন্নতার কারণে একই সুগন্ধি ব্যবহারেও ভিন্ন ফলাফল পাওয়া যায়।

সুগন্ধির সর্বোচ্চ ফলাফল পেতে কয়েকটি পন্থা জেনে নিন। আর সেসব পদ্ধতি জানানো হল রূপসজ্জাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।

কাপড়ে ব্যবহার করা: সরাসরি কাপড়ে সুগন্ধি স্প্রে করা ভুল। এইভাবে ব্যবহার করা হলে সুগন্ধি দীর্ঘস্থায়ী হয় না এবং কাপড়েও দাগ পড়ে যায়। যা দেখতেও ভালো লাগে না।

সুগন্ধি দিয়ে শরীর ভিজিয়ে ফেলা: সুগন্ধি স্প্রে করার সময় শরীর ভিজিয়ে ফেলা খুব সাধারণ ও ভুল উপায়। পাঁচ থেকে সাত সেন্টিমিটার দূর থেকে সুগন্ধি স্প্রে করা উচিত। এর চেয়ে বেশি দূর থেকে স্প্রে করা মানে হল সুগন্ধির অপচয়।

খুব বেশি স্প্রে করা: খুব বেশি সুগন্ধি ব্যবহার করা কেবল সবার মনোযোগ আকর্ষণ করে না বরং অস্বস্তিও তৈরি করে। তাছাড়া খুব বেশি সুগন্ধির ব্যবহার মাথাব্যথারও কারণ হতে পারে।

ভুল স্থানে সুগন্ধির ব্যবহার: সুগন্ধি সাধারণত শরীরের ‘পালস পয়েন্ট’য়ে ব্যবহার করতে হয়, যেখানে শরীরের তাপ উৎপন্ন হয় এবং সুগন্ধির ছড়ায়। যেমন- হাতের কবজি, ‘কলার বোন’ বা কণ্ঠাস্থি ও নাভির অংশে।

পরামর্শ

সুগন্ধির সঠিক ব্যবহার করতে চাইলে তা হাত ও চুলের উপরের অংশে অথবা শার্টের কলারে ব্যবহার করুন।

Share Button

     এ জাতীয় আরো খবর