April 7, 2026, 3:32 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

পুলিশ হেডকোয়ার্টার্সে বসে নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র হচ্ছে: ফখরুল

পুলিশ হেডকোয়ার্টার্সে বসে নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র হচ্ছে: ফখরুল

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ হেডকোয়ার্টার্সে বসে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র করা হচ্ছে। গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, এর আগে আমরা সিটি করপোরেশন নির্বাচনে দেখেছি পুলিশকে ব্যবহার করে নির্বাচনে কারচুপি করা হয়েছে। এবার জাতীয় নির্বাচনেও সেই রকম পরিকল্পনা করা হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টার্সে বসে এই পরিকল্পনা করা হচ্ছে। মির্জা ফখরুল আরো বলেন, আমরা দাবি জানিয়েছিলাম বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বদলি করতে হবে অথবা তাদের ক্লোজ করতে হবে। কিন্তু তা করেনি। এমনকি হেডকোয়ার্টার্সে বসে যারা নির্বাচনে কারসাজি করার পরিকল্পনা করছে, তাদেরও প্রত্যাহার করা হয়নি। বিএনপির মহাসচিব বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এই নির্বাচন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। নির্বাচন কমিশনের যে দায়িত্ব রয়েছে, তার কোনোটিই পালন করছে না তারা। তফসিল ঘোষণার পরও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। জামিন নিতে গেলে তাদের জামিনও দেওয়া হচ্ছে না। মির্জা ফখরুল বলেন, সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু তারা এর কোনো দায়িত্ব পালন করছে না। বিএনপির মহাসচিব বলেন, আমাদের বক্তব্য খুবই স্পষ্ট। বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন বন্ধ করা না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আশা করব নির্বাচন কমিশনের বোধোদয় হবে, তারা জেগে উঠবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নিরপেক্ষ প্রশাসন চাই। নির্বাচনের ১০ দিন আগে থেকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন চাই।

Share Button

     এ জাতীয় আরো খবর