February 11, 2026, 7:09 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

চাঁদনীর ক্ষোভ

চাঁদনীর ক্ষোভ

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী। নাচ নিয়েই তার ব্যস্ততা বেশি। টিভি নাটকে তাকে আগের মতো এখন দেখা যায় না। তবে গেল মাসে ‘পাগলা হাওয়া’ শীর্ষক একটি ধারাবাহিকে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান তিনি। এটি পরিচালনা করছেন আশিক মাহমুদ রনি। এই নাটকে এক দিন শুটিংও করেছেন এই অভিনেত্রী।

টিভি নাটকে আগের মতো দেখা না যাওয়া প্রসঙ্গে চাঁদনী বলেন, আমাকে কাজের জন্য ডাকা হচ্ছে না। আমি কিছু দিন নাটকের কাজ থেকে দূরে ছিলাম ব্যক্তিগত কারণে। কিন্তু অভিনয় ছেড়ে দিইনি। পরবর্তী সময় থেকে অনেকে ভাবেন আমি দেশের বাইরে থাকি। আমি দেশে নাকি বিদেশে সেটি কেউ ফোন দিয়ে দেখেনা। মিডিয়ায় আমার কাছের মানুষেরাও একই কাজ করছেন। এটি আমাকে অনেক বেশি কষ্ট দেয়। চাঁদনীর কথার সূত্র ধরে জানতে চাওয়া

সাম্প্রতিক সময়ে তার আত্মহত্যার গুঞ্জন ওঠে। এটি কী তাহলে হতাশা থেকে? চাঁদনী বলেন, আমার এই স্টাট্যাসটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমি আত্মহত্যা করতে যাচ্ছি এমন কিছু সংবাদ প্রকাশিত হয়েছে- দেখেছি। দুই বছর আগেও একটি দৈনিকে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। অথচ কেউ ফোন দিয়ে মূল বিষয়টি জানতে চায়নি। আমার কোনো কিছুর অপূর্ণতা নেই। আমি আত্মহত্যা করবো কীসের দুঃখে? সেদিনের স্ট্যাটাসটি আমার কয়েকজন কাছের মানুষদের উদ্দেশে দিয়েছি। এটিকে ক্ষোভ কিংবা কষ্ট বলা যায়। তারা যেহেতু ভাবেন আমি নেই। তাহলে অন্য কোথাও চলে যাওয়াই ভালো। কিন্তু এর অর্থ মরে যাওয়া, কিংবা আত্মহত্যা করা নয়। ব্যক্তিগত জীবনে আমি অনেক সুখী। সবার কাছে অনুরোধ, আমাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য থেকে দূরে থাকুন।

Share Button

     এ জাতীয় আরো খবর