February 7, 2026, 10:48 am

সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব মায়েদের জন্য ৫ ঘণ্টা কাজ, ৭ কোটি মানুষের কর্মসংস্থান পর্যটন কি বর্জ্যই হবে—নাকি বদলাবে নিয়ম মির্জাগঞ্জে কেঁচো সার উৎপাদন সর্বস্তরের জনসাধাণের কাছে জনপ্রিয়তার শীর্ষে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মুক্তাদির জাতীয় গ্রন্থাগার দিবসে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ১১টিতে যাবে হেলিকপ্টার দিনাজপুরের ঘোড়াঘাটে ২ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ কক্সবাজারে ৬১টি যৌথ অভিযানে গ্রেফতার ৮০ উখিয়ায় অস্ত্রসহ গ্রেফতার আরসার কমান্ডার

কাতালান পার্লামেন্টের স্পিকারের জামিন

কাতালান পার্লামেন্টের স্পিকারের জামিন

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

বিদ্রোহের অভিযোগে গ্রেপ্তার কাতালান পার্লামেন্টের স্পিকার ও চার এমপিকে জামিনে মুক্তি দিয়েছে স্পেনের হাইকোর্ট।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বৃহস্পতিবার স্পিকার কারমে ফোর্সাদেলকে দেড় লাখ ইউরো এবং বাকি প্রত্যেককে ২৫ হাজার ইউরো জামানত দেওয়ার শর্ত সাপেক্ষে জামিনের আদেশ দেয়।

জামানতের অর্থ পরিশোধের আগ পর্যন্ত তাদের মাদ্রিদের কাছে আলকালা মেকো কারাগারে রাখা হবে।

অন্য একজন এমপিকে বিনা জামানতে জামিন দেওয়া হয়েছে।

বিচারক পাবলো লারেনা রায়ে বলেন, “অভিযুক্ত সবাই কথা দিয়েছে, হয় তারা রাজনীতি থেকে সরে যাবে নতুবা রাজনীতিতে সক্রিয় থাকলে ভবিষ্যতে আর কখনও সংবিধান বিরোধী কোনো কাজ করবে না।”

স্পেনের প্রসিকিউটরের পক্ষ থেকে তাদের কারাদণ্ড দেওয়ার আবেদন করা হয়েছিল। আর অভিযুক্তদের আইনজীবীরা তাদের মুক্তির আবেদন করেছিলেন।

গত ১ অক্টোবর গণভোট এবং তার ভিত্তিতে ২৭ অক্টোবর ‘স্বায়ত্বশাসিত’ কাতালুনিয়ার পার্লামেন্টের স্বাধীনতা ঘোষণার পর স্পেন সরকার অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয়।

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় কাতালান পার্লামেন্ট ভেঙে দেন এবং আঞ্চলিক সরকারকে বরখাস্ত করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

এরপর স্পেনের প্রধান প্রসিকিউটর কাতালানের বরাখাস্ত প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনসহ পার্লামেন্টের স্বাধীনতাপন্থি নেতাদের বিরুদ্ধে হাই কোর্টে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ এবং জনগণের অর্থ অপচয়ের অভিযোগ আনেন।

যদিও স্বাধীনতা ঘোষণা দিয়েই চারসহযোগী নিয়ে বেলজিয়ামে পালিয়ে গিয়েছিলেন পুজদেমন।

হাই কোর্টে অভিযোগ শুনানির প্রথম দিন তাদের আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলেও তারা ব্যর্থ হন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরে স্পেনের সুপ্রিম কোর্ট পুজদেমন ও তার চার সহযোগির বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তার পর বেলজিয়াম পুলিশের কাছে সহযোগীদের নিয়ে আত্মসমর্পণ করেন কাতালান নেতা। যদিও পরে তাদের শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়।

এখনও কাতালানের বরখাস্ত হওয়া সরকারের আট সদস্য এবং স্বাধীনতাপন্থি প্রধান দুই দলের কেন্দ্রীয় পর্যায়ের প্রধান দুই নেতা আদালতের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছেন। তাদের বিরুদ্ধেও হাইকোর্টে বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর