April 17, 2026, 5:09 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

নেইমার পিএসজির কাছ থেকে আরও চান

নেইমার পিএসজির কাছ থেকে আরও চান

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে পিএসজির দাপুটে পারফরম্যান্সে দারুণ খুশি নেইমার। জয়ের ধারা ধরে রাখতে সতীর্থদের আহ্বান জানিয়েছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

মোনাকোর মাঠে রোববার রাতে ৪-০ গোলে জেতে বর্তমান চ্যাম্পিয়নরা। ৬৪তম মিনিটে স্পট কিকে দলের চতুর্থ গোলটি করেন নেইমার। প্রথম তিনটি গোল এদিনসন কাভানির। আক্রমণভাগের সতীর্থ হ্যাটট্রিক পাওয়াতেও ভীষণ খুশি নেইমার।

“আমি খুব খুশি, গোলটির জন্য খুশি এবং বিশেষ করে জয়ের জন্য।”

“কাভানির হ্যাটট্রিকে শুধু সে নয়, আমরাও তার জন্য খুশি। সে আমাদের নাম্বার নাইন।”

“আমি আশা করি, ম্যাচগুলো জিতে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করে যেতে আর রেকর্ডগুলো আরো অনেক বাড়িয়ে নিতে পারি।”

চলতি মৌসুমে লিগের ১৩টি ম্যাচের সবগুলোতেই জিতেছে টমাস টুখেলের দল। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লিলের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে আছে তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর