March 25, 2026, 1:47 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বাসায় তৈরি রসুনের আচার

বাসায় তৈরি রসুনের আচার

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

বাসায় তৈরি করুন রসুনের মজার আচার

উপকরণ: রসুনের কোঁয়া ২ কাপ। তেঁতুল গোলা ১/৪ কাপ। পাঁচফোড়ন আধা ভাঙা ২ চা-চামচ। আদাবাটা ২ চা-চামচ। টালা শুকনা-মরিচের গুঁড়া ২ টেবিল-চামচ। পেঁয়াজ বেরেস্তা ১/৪ কাপ (ইচ্ছা)। সরিষা ২ টেবিল-চামচ। গুড় ২ টেবিল-চামচ বা স্বাদ মতো। তেজপাতা ১টি। লবণ ও কাঁচামরিচ স্বাদ মতো। সয়াবিন ও সরিষার তেল আধা কাপ করে। সিরকা দুতিন টেবিল-চামচ।

পদ্ধতি: সরিষা পেস্ট করার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে ব্লেন্ডারে লবণ ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিন।

লবণ ও কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করলে সরিষা তিতা হয়ে যায় না।

প্যানে তেল গরম হলে অর্ধেক পাঁচফোড়ন ও তেজপাতা দিন। ফুটে উঠলে আদা ও সরিষা পেস্ট, সিরকা, টালা শুকনা-মরিচের গুঁড়া তেলে দিয়ে নাড়তে থাকুন।

ভালোভাবে পেস্টটি মিশে গেলে রসুনগুলো ঢেলে আঁচ বাড়িয়ে নাড়তে থাকুন। তেল ও মসলা ফুটে এলে ঢেকে দিন। রসুন সিদ্ধ হয়ে এলে আঁচ কমিয়ে দিন।

তারপর পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো গুড় ও লবণ দিন। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন লেগে না যায়।

এবার বাকি অর্ধেক পাঁচফোড়ন দিয়ে দিন। ঝোল শুকিয়ে এলে তেল ছেড়ে দেবে। তেল ছাড়ার দুই মিনিট পর নামিয়ে ফেলুন।

আচার ঠা-া হলে শুকনা কাচের বয়ামে ভরে রেখে দিন। ঠা-া জায়গায় রাখলে অনেক দিন ভালো থাকবে। আর আচার তোলার সময় শুকনা চামচ ব্যবহার করবেন। কোনোভাবে আচারের ভেতর পানি ঢুকলে ফাঙ্গাস পড়ে যাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর