April 17, 2026, 3:29 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

টেস্ট ক্যাপ পেয়েই মিঠুনের রেকর্ড

টেস্ট ক্যাপ পেয়েই মিঠুনের রেকর্ড

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

২০০৬ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। অনেক পথ পেরিয়ে মোহাম্মদ মিঠুন টেস্ট ক্রিকেটে পা রাখলেন আরেক নভেম্বরে। মাঝে পার হয়ে গেছে এক যুগ। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৮৮ ম্যাচ। টেস্ট ক্যাপ পেয়েই গড়ে ফেললেন একটি রেকর্ড।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে রোববার টেস্ট ক্যাপ পেয়েছেন সৈয়দ খালেদ আহমেদ ও মিঠুন। বাংলাদেশের ৯১ ও ৯২তম টেস্ট ক্রিকেটার এই দুজন। তবে একটি জায়গায় মিঠুনের নাম উঠে গেছে সবার ওপরে। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হলো তারই।

কুষ্টিয়ার ছেলে মিঠুনের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল সিলেটের হয়ে রাজশাহীর বিপক্ষে, ২০০৬ সালের ২১ নভেম্বরে। ক্রমে জায়গা করে নিয়েছেন নিজ বিভাগীয় দল খুলনায়। জায়গা পাকা করেছেন। বিসিবির হাই পারফরম্যান্স ও ‘এ’ দলে খেলেছেন। টি-টোয়েন্টি হয়ে বাংলাদেশের ওয়ানডে দলে এসেছেন। গত কিছুদিনে ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ অংশও হয়ে উঠেছেন। এবার সামর্থ্য দেখানোর সুযোগ পেলেন টেস্ট ক্রিকেটে।

মিঠুনের আগে রেকর্ডটি ছিল নাজিমউদ্দিনের। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকের আগে চট্টগ্রামের টপ অর্ডার ব্যাটসম্যান খেলেছিলেন ৮১টি প্রথম শ্রেণির ম্যাচ। চলতি সিরিজের প্রথম টেস্টে অভিষিক্ত আরিফুল হক টেস্টে পা রেখেছিলেন ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে।

অপেক্ষা অবসানের বিশ্বরেকর্ডটি আরও বিস্ময়কর। ১৯০৬ সালে লেস্টারশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম খেলেছিলেন ইউয়ার্ট অ্যাস্টিল। ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে পা পড়ে তার ১৯২৭ সালে। ততদিনে খেলে ফেলেছেন ৪২৩টি প্রথম শ্রেণির ম্যাচ!

চারশর বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলে টেস্ট অভিষেক হয়েছিল আরও একজনের। তিনিও ইংল্যান্ডের। লেগ স্পিনিং অলরাউন্ডার জোসেফ ভাইন ক্যারিয়ারে দুটি টেস্ট খেলেছেন ১৯১২ সালে। ততিদনে তার প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়োর ১৬ বছরের, খেলেছেন ৪০৩টি ম্যাচ।

এর উল্টো স্বাদও আছে। প্রথম শ্রেণির ক্রিকেটে একটিও ম্যাচ না খেলে সরাসরি টেস্ট খেলার সৌভাগ্য হয়েছে ৩৩ জনের। এই তালিকার সবশেষ তিনজনের দুইজনই বাংলাদেশ।

মাশরাফি বিন মুর্তজা ও নাজমুল হোসেন, দুই পেসারের অভিষেক টেস্টই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে তাদের প্রথম ম্যাচ।

২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মাশরাফির, ২০০৪ সালে ভারতের বিপক্ষে নাজমুলের। এরপর প্রথম শ্রেণিতে না খেলে টেস্ট অভিষেক হয়নি বিশ্ব ক্রিকেটেই আর কারও।

সবচেয়ে বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক:

 

মোহাম্মদ মিঠুন   ৮৮

 

নাজিমউদ্দিন  ৮১

 

আরিফুল হক  ৭৬

 

শামসুর রহমান ৬৬

 

মার্শাল আইয়ুব     ৬২

 

আবু জায়েদ চৌধুরী  ৬২

 

সানজামুল ইসলাম    ৬০

 

জহুরুল ইসলাম ৬০

 

জিয়াউর রহমান     ৫৮

 

ইলিয়াস সানি  ৫৬

Share Button

     এ জাতীয় আরো খবর