December 11, 2025, 9:06 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

মেয়েদের হ্যাটট্রিক শিরোপা ময়মনসিংহে

মেয়েদের হ্যাটট্রিক শিরোপা ময়মনসিংহে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক


ঠাকুরগাঁও জেলাকে সহজেই হারিয়ে টানা তৃতীয়বারের মতো জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের শিরোপা জিতেছে ময়মনসিংহ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল শুক্রবার ফাইনালে ৩-০ গোলে জিতে ময়মনসিংহ। গত সেপ্টেম্বরে না ফেরার দেশে চলে যাওয়া সতীর্থ ফুটবলার সাবিনা ইয়াসমিনকে শিরোপা উৎসর্গ করেছে মেয়েরা।
ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় ময়মনসিংহ। বাঁ দিক থেকে সালমা খাতুনের বাড়ানো বল গোলমুখ থেকে সহজে লক্ষ্যভেদ করেন রোজিনা আক্তার। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণও করেন রোজিনা।
দুই গোল খেয়ে শুরুর ছন্দ হারিয়ে ফেলা ঠাকুরগাঁও আর ঘুরে দাঁড়াতে পারেনি। প্রথমার্ধের শেষ দিকে আমেনা খাতুনের ক্রসে শামসুন্নাহার লক্ষ্যভেদ করলে আরও কোণঠাসা হয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে আর গোল না পেলেও হ্যাটট্রিক শিরোপা নিয়ে মাঠ ছাড়ে কলসিন্দুরের মেয়েদের নিয়ে গড়া ময়মনসিংহ দল।
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সহযোগিতায় হওয়ার এই প্রতিযোগিতায় এবার অংশ নেয় ৩৫টি জেলা। জেলা পর্যায়ের খেলা শেষে ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ-এই মোট আট দল নিয়ে হয় মূলপর্ব।
মূলপর্ব পেরিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতার ফাইনালে উঠে আসে ঠাকুরগাঁও। আর টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠে ময়মনসিংহ।

Share Button

     এ জাতীয় আরো খবর