January 21, 2026, 3:31 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

‘মানুষ’ টেলিছবিতে চম্পা

‘মানুষ’ টেলিছবিতে চম্পা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

নতুন টেলিছবিতে কাজ করছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ চম্পা। নতুন এই টেলিছবির নাম ‘মানুষ’। বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা কাহিনীতে ‘মানুষ’-এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন ধর। রাজধানীর কাওলা এলাকায় গতকাল এর দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে চম্পা বলেন, ভালো গল্পের কাহিনীতে কাজ করার জন্য সব সময়ই অপেক্ষায় থাকি। ‘মানুষ’ গল্পটির কাহিনি আমার কাছে বেশ ভালো লেগেছে।

একটি মধ্যবিত্ত পরিবারের জীবনের গল্প দর্শকরা এখানে দেখতে পাবেন। এখানে আমার বিপরীতে ফজলুর রহমান বাবু অভিনয় করছেন। আশা করি, নতুন এ কাজটি দর্শক পছন্দ করবেন। নির্মাতা সুমন ধর বলেন, গতকালই আমরা ‘মানুষ’ টেলিছবির দৃশ্যধারণের কাজ শুরু করেছি। আশা করছি, আমার এ কাজটি দর্শকের হৃদয় স্পর্শ করবে। ‘মানুষ’ টেলিছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, মেহজাবিন প্রমুখ। সবশেষ গত বছর এস এ হক অলীকের ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে কাজ করেছেন বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী চম্পা। সামনে বেশকিছু ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এরমধ্যে রয়েছে মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’। এ ছবির কাজ খুব শিগগিরই শুরু করবেন তিনি। এ ছাড়া চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছবিটির কাজও সমপ্রতি শেষ হয়েছে। পাশাপাশি ইদ্রিস হায়দারের পরিচালনায় ‘নীলফড়িং’ নামে একটি ছবিতেও অভিনয় করেছেন চম্পা। এ ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর