January 14, 2026, 12:44 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

লেবাননের পাশে যুক্তরাষ্ট্র ও ইইউ

লেবাননের পাশে যুক্তরাষ্ট্র ও ইইউ

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

mostbet

লেবাননের প্রধানমন্ত্রী হারিরি পদত্যাগ করার পর দেশটিতে সৃষ্ট রাজনৈতিক সংকটে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, যদিও সৌদি আরবের অভিযোগ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে লেবানন। তারপরও তাদের মিত্র যুক্তরাষ্ট্র লেবাননকে সমর্থন জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতিনিধিদের পাঠানো এক বার্তায় সৌদি আরব থেকে ভিন্ন সুরে কথা বলা হয়। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানায়, লেবাননের জনগণ ও গণতান্ত্রিক সরকার ও স্থিতিশীলতা বজায় রাখতে সবসময়ই সমর্থন েেদ্ব ইউরোপ। একইরকম বার্তা ছিলো যুক্তরাষ্ট্রেরও। লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্র লেবাননের স্থিতিশীলতা বজায় রাখা ও গণতান্ত্রিক উন্নয়নে পাশে থাকবে। দেশটির সেনপ্রধানের জেনারেল জোসেফ আউনের সঙ্গে কথা বলে এসব কথা জানিয়েছেন তিনি। হারিরির আকস্মিক পদত্যাগে রাজনৈতিক সংকটে পড়ে লেবানন। এই ঘটনায় সৌদি আরব ও তার আঞ্চলিক প্রতিপক্ষ ইরানের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্বে পড়েছে লেবানন। এই দ্বন্দ্বের মধ্যবর্তী রয়ছে সিরিয়া, ইরাক, বাহরাইন ও ইয়েমেনও। লেবানিজ সেনাবাহিনীকে ৪ কোটি ২৯ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে হিজবুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠী মনে করে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়, লেবানন গুরুত্বপূর্ণ মার্কিন সহযোগী দেশ। দফতরের মুখপাত্র হেদার নরেট বলেন, ‘লেবাননের বৈধ সরকারকে সমর্থন কর যুক্তরাষ্ট্র। আমরা চাই বিশ্বের সব আন্তর্জাতিক সম্প্রদায় সেই বৈধ ধারাকে সম্মান করুক।’

Share Button

     এ জাতীয় আরো খবর