April 7, 2026, 7:28 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

তিস্তার পানি সংকট মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা প্রয়োজন: পানি সম্পদমন্ত্রী

তিস্তার পানি সংকট মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা প্রয়োজন: পানি সম্পদমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শুষ্ক মৌসুমে তিস্তায় পানি থাকে না- এটি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এই পানি সংকট থেকে উদ্ধার পেতে এ অঞ্চলের সব দেশের সহযোগিতা প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ ডেলটা প্ল্যান-২১০০’ শীর্ষক গোলটেবিল বৈঠকে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ডেলটা প্ল্যান জাতির অস্তিত্বের সঙ্গে জড়িত। এ প্ল্যান নিয়ে আমাদের সচেতনতা আরো বাড়ানো উচিৎ। বিশ্বের সবচেয়ে বড় ডেলটা বাংলাদেশ, যার সঙ্গে বিশ্বের কারো তুলনা চলে না। পানি সম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের ভবিষৎ নির্ভর করছে যথাযথ পানি ব্যবস্থাপনার ওপর। কিন্তু এটি ইউরোপ-আমেরিকার প্ল্যানের কৌশলে প্রণয়ন করলে হবে না। এটি এখনকার পরিস্থিতি মেনেই করতে হবে। তিনি বলেন, বিশ্বের কোথাও এত বড় বড় নদী নেই। এখানে বর্ষা মৌসুমে দেশের ব্যাপক অঞ্চল প্লাবিত হয়। বন্যায় আমাদের প্রতিবছর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। আবার গ্রীষ্মে দেখা দেয় খরা। এই উভয়মুখী সংকটে বাংলাদেশের মান্ষু অপরিমেয় ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ যখন ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উপনীত হতে চাচ্ছে, তখন এই সংকট কাটানো জরুরি হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই ক্ষতি আরো ভয়াবহ হতে পারে। এই প্ল্যান করার যাবতীয় সামর্থ এখন বাংলাদেশের আছে। কেউ ভাবেনি পদ্মাসেতু হবে, পারমাণবিক কেন্দ্র হবে। কিন্তু এটি এখন বাস্তব। বিশেষ অতিথির বক্তব্যে অর্থপ্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ডেল্টা প্ল্যান বাংলাদেশের অন্যতম বৃহৎ পরিকল্পনা। এটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এই সমস্যা বহুলাংশে কাটিয়ে উঠতে পারে। শতবর্ষ ব্যাপী এই পরিকল্পনা ষাট বছর পরে হলেও শুরু হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আব্দুল মান্নান প্ল্যানটি সাধারণের বোঝার স্বার্থে বাংলায় দেওয়ার প্রস্তাব করেন। গোলটেবিল আলোচনায় আরো বক্ত্য দেন বিআইআইএসএস এর চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ এবং মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম।

Share Button

     এ জাতীয় আরো খবর