বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া ফাঁপোর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক 
মমিনুর ইসলাম রকি বলেছেন, বর্তমান সরকার শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌছে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। তাই ভাল ভাবে পড়াশুনা করলেই পরীক্ষায় ভাল ফলাফল করা সম্ভব। তিনি অভিভাবকদের উদ্দ্যেশে বলেন, আপনাদের সচেতন হতে 
হবে, প্রতেক অভিভাবক সন্তানদের প্রতি সুনজর রাখলে তারা ভালো হবেই হবে ইনশাল্লাহ। তিনি সোমবার বগুড়া সদরের ফাঁপোর উচ্চ বিদ্যালয়ের জে,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জামাল উদ্দিন,শিরাজ উদ্দিন, রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক শ্রী নিতিশ চন্দ্র পাল, আব্দুল হান্নান, আব্দুস সালাম, সেলিম বেগম, আনওরুল হক, রবিউল ইসলাম, মোহাম্মদ আলী, রোজিনা বেগম,তাসলিমা বেগম,বিলকিস বানু প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ অক্টোবর ২০১৮/ইকবাল