March 24, 2026, 3:45 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ধোনি টি-টোয়েন্টি ছাড়ছেন!

ধোনি টি-টোয়েন্টি ছাড়ছেন!

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ধোনির শুধু ওয়ানডে ক্রিকেটে থাকা উচিত, টি-টোয়েন্টি থেকে তার সরে দাঁড়ানো দরকার। তাতে নতুন ক্রিকেটার উঠে আসতে পারবে। এমন মত দিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ।

রাজকোটে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে যায় ভারত। জয় দিয়ে সমতায় ফেরে নিউজিল্যান্ড। সেই ম্যাচে ৩৭ বলে দুইটি চার আর তিনটি ছক্কায় ৪৯ রান করেন ধোনি। ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ধোনির স্ট্রাইক রেট ছিল ১৩২-এর ওপরে।

তারপরও ভিভিএস লক্ষ্মণের দাবি, টি-টোয়েন্টি দলে তরুণদের জায়গা ছেড়ে দেওয়ার সঠিক সময় এসেছে ধোনির। তাতে ভারতীয় দলের উপকার হবে বলে মনে করেন তিনি।

তিনি আরো বলেন, ‘কোহলির স্ট্রাইক রেট যখন ছিল ১৬০, তখন ধোনির ছিল ৮০। যতদিন খেলবে ততদিন ধোনির চার নম্বরে নামা দরকার। কারণ, তার সেট হতেই সময় বেশি লাগছে। এটা জাতীয় দলের কাম্য নয়। টি-টোয়েন্টিতে সেট হওয়ার প্রশ্নই ওঠে না। এবার বোধহয় ধোনির তরুণদের জায়গা ছেড়ে দেওয়া উচিত। সে ওয়ানডে দলে অপরিহার্য ঠিকই; কিন্তু টি-টোয়েন্টিতে জায়গা ছাড়লে কোনো তরুণের সামনে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশের সুযোগ আসবে।’

Share Button

     এ জাতীয় আরো খবর