April 16, 2026, 7:56 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বিয়ে করেছেন আমব্রিন

বিয়ে করেছেন আমব্রিন

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

 

লাক্স তারকা আমব্রিনা সার্জিন ওরফে আমব্রিন গেল কয়েক মাস দেশের বাইরে আছেন। এবার জানা গেল তিনি কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেছেন। গত শনিবার (৪ঠা নভেম্বর) তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। স্বামীর সঙ্গে বর্তমানে কানাডায় রয়েছেন জনপ্রিয় এই উপস্থাপিকা। আমব্রিনের স্বামী পেশায় কানাডার একটি প্রতিষ্ঠানের প্রপার্টি ম্যানেজমেন্ট ম্যানেজার। তিনি পরিবারের সঙ্গে সেখানেই বসবাস করেন।

আমব্রিন কানাডার টরন্টো থেকে বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ছয় মাস আগে বাংলাদেশে থাকাকালীন তৌসিফের সঙ্গে পরিচয় হয় তার। এরপর ফেসবুক ক্ষুদেবার্তা ও মুঠোফোনে টুকটাক কথা বলতেন তারা। তৌসিফের সঙ্গে আমব্রিনের মন দেয়া-নেয়া হয় তখনই। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তাদের। আমব্রিন বলেন, আমি ৬ই জুলাই কানাডা আসি। তখন থেকে আমাদের সম্পর্কটা আরো মজবুত হয়। আমার স্বামী তৌসিফ অনেক ভালো মনের মানুষ, সে ভীষণ সৎ। আমার প্রতি অনেক যতœশীল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাকি জীবনটা যেন হেসে খেলে পার করতে পারি। এদিকে বিয়ের পর আমব্রিন ও স্বামী তৌসিফ আহসান চৌধুরী দুজনের ফেসবুকে দেখা গেছে, তাদের রিলেশনশিপে একে অন্যকে ট্যাগ দিয়ে ম্যারিড দিয়েছেন। ২০০৭ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন আমব্রিন। এরপর মডেলিং-অভিনয় ছাড়াও উপস্থাপনা দিয়ে পেয়েছেন তারকাখ্যাতি। বিশেষ করে ঘরোয়া ক্রিকেট লীগ বিপিএলে উপস্থাপনা করে আমব্রিন পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা।

Share Button

     এ জাতীয় আরো খবর