April 7, 2026, 1:55 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ নেই: ওবায়দুল কাদের

ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ নেই: ওবায়দুল কাদের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টের নামে বিএনপি নামের খুনি, সন্ত্রাসী দলের পুনর্বাসনে নেতৃত্ব দিচ্ছেন ড. কামাল হোসেন। যিনি একসময় বলতেন, নষ্ট রাজনীতি বাংলাদেশকে ধ্বংস করছে; এখন সেই নষ্ট রাজনীতির প্রবর্তক, বিএনপির নষ্ট রাজনীতির নষ্ট কা-ারি হয়েছেন তিনি। ঐক্যফ্রন্টের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ নেই। এর চেয়ারম্যান কে, সভাপতি কে, আহ্বায়ক কে তা কেউ জানে না। গতকাল বৃহস্পতিবার সন্ত্রাস-জঙ্গিবাদ ও ঐক্যফ্রন্টের যড়যন্ত্রের প্রতিবাদে সাভার বাজার বাসস্ট্যান্ডে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে ওবায়দুল কাদের এসব কথা বলেন। পৌর আওয়ামী লীগ আয়োজিত এ জনসসভা হয়। ড. কামাল হোসেন বলেছেন, তিনি কোনো পদ নেবেন না। তাহলে কে হবেন নেতাÑ সেই প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে দ-িত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে একুশে আগস্টের খুনি যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামি তারেক রহমানকে তাঁরা প্রধানমন্ত্রী করতে চান। তবে বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। বিএনপিকে একটি ভুয়া দল উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণ না পেয়েও আমন্ত্রণ পেয়েছেন বলে মিথ্যাচার করেছেন। বিএনপি এখন পরিণত হয়েছে বাংলাদেশ নালিশ পার্টিতে। সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি, সাভার পৌরসভার মেয়র আলহাজ আবদুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। ওবায়দুল কাদের আরো বলেন, আগে তারা আন্দোলনের হুমকি দিয়ে বলত, রোজার ঈদ এলে, বলত কোরবানি ঈদের পর আন্দোলন গড়ে তোলা হবে। গত ১০ বছরে তো ২০ ঈদ গেল। কিন্তু আন্দোলন আর হলো না। কারণ, মরা গাঙে জোয়ার আসে না। সিলেটে ঐক্যফ্রন্টের জনসভায় লোক সমাগম নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, সেখানে যে পরিমাণ লোক হয়েছে, তার ১০ গুণ বেশি হয়েছে সাভারে। এটা প্রমাণ হয় যে, তাদের সঙ্গে জনগণ নেই। মনোনয়নপ্রত্যাশী নেতাদের অসংখ্য ব্যানার-ফেস্টুনে বিরক্তি প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, এসব করে মনোনয়ন পাওয়া যাবে না। মনোনয়ন পেতে হলে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। ব্যানার-ফেস্টুনে নেতাদের ছবি দিয়ে তোষামোদ করে অর্থ অপচয় করে ভোটও মিলবে না। সেই অর্থ গরিব ও মেহনতি মানুষের কল্যাণে ব্যয় করলে তাতেই ভোট মিলবে। দলের নেতার বিরুদ্ধে নিজেরা মিথ্যাচার, বিষোদ্গার করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। মনোনয়ন না পেয়ে কেউ বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে বলেও সতর্ক করেন তিনি। পরে আশুলিয়ায় সাভার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পৃথক সমাবেশে যোগ দেন ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

Share Button

     এ জাতীয় আরো খবর