April 7, 2026, 1:28 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন ৩৩ কর্মকর্তা

পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন ৩৩ কর্মকর্তা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গতকাল বুধবার এই পদোন্নতির আদেশ জারি করে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন ঢাকায় পুলিশ সদরদপ্তরের এআইজি গাজী মো. মোজাম্মেল হক, এস এম আক্তারুজ্জামান, মো. মনিরুল ইসলাম, মো. মাহবুবুর রহমান ভূইয়া, মো. রুহুল আমিন,মো. রেজাউল হক, মো. মনিরুজ্জামান ও কাজী জিয়া উদ্দিন। ডিএমপির উপকমিশনার মো.হারুন-অর-রশীদ,শেখ নাজমুল আলম, মহা. আশরাফুজ্জামান, মোহাম্মদ আবুল ফয়েজ, মো. ইমাম হোসেন, বেগম আতিকা ইসলাম, মো. মোজাম্মেল হক ও জয়দেব কুমার ভদ্র অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হয়েছেন। এই তালিকায় আছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার বাসুদেব বণিক, চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার মো. সুজায়েত ইসলাম ও রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার এ কে এম নাহিদুল ইসলাম। ঢাকা সিআইডির বিশেষ সুপার মো. রেজাউল করিম,ঢাকার বিশেষ পুলিশ সুপার এ জেড এম নাফিউল ইসলাম, ঢাকায় এসপিবিএন এর সুপার মো. হায়দার আলী খান, ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার মো. আজাদ মিয়া, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন, হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের সুপার পরিতোষ ঘোষ এবং ঢাকায় পিবিআইয়ের সুপার মো. মজিদ আলীও পদোন্নতি পেয়েছেন। এছাড়া নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, শেরপুরের পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি, মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মাগুরার পুলিশ সুপার মো. মুনিবুর রহমান, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর