April 7, 2026, 1:55 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রাজাকারদের মনোনয়ন না দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান শাহারিয়ার কবিরের

রাজাকারদের মনোনয়ন না দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান শাহারিয়ার কবিরের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজাকারমুক্ত সংসদ দাবি করে আগামি জাতীয় সংসদ নির্বাচনে রাজাকার ও তাদের দোসরদের মনোনয়ন না দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহারিয়ার কবির। গতকাল সোমবার দুপুরে নাটোর শহরের কান্দিভিটাস্থ একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন: মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নাটোর জেলা শাখার সভাপতি ও নাটোর পৌরসভার সভার মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে সভায় শাহারিয়ার কবির বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি ও জামায়াত। ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন, নিরাপত্তা বিশ্লেষক এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখসহ অনেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর