March 25, 2026, 2:20 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রঙ করা চুলের ক্ষতিকর দিক

রঙ করা চুলের ক্ষতিকর দিক

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

পাকা চুল ঢাকার জন্য বা ফ্যাশনের জন্য অনেকেই চুল রং করে থাকেন। অনেকে হয়তো জানেনও যে চুল রং করলে ক্ষতি হয়; কিন্তু কী ক্ষতি হয় তা জানেন না। চুলের রঙে অক্সিডাইজিং এজেন্ট হাইড্রোজেন পার অক্সাইড এবং অ্যালকাইজিং এজেন্ট অ্যামোনিয়া ব্যবহার করা হয়Ñ যা একটি কেমিক্যাল রি-অ্যাকশনের মাধ্যমে চুলের আসল রঙকে হালকা করে এবং ব্যবহৃত চুলের রঙের পিগমেন্টকে চুলের শ্যাফটের ভেতরে ঢুকতে সাহায্য করে।

আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য অনুযায়ী, চুলের রঙে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে যা চুলের মাধ্যমে ত্বকে ভেদ করে শরীরের ভিতরে প্রবেশ করে। যাতে মানুষের বিভিন্ন অঙ্গের ক্যান্সার (যেমন- লিউকেমিয়া, নন-হজকিন্স লিম্ফোমা, ব্লাডার ক্যান্সার, মাল্টিপল মায়েলোমা) হতে পারে। চুলের রঙে থাকে প্যারাফিনাইলেনেডিয়ামিন নামক রাসায়নিক উপাদান যা ত্বকে বিভিন্ন স্থানে রঙ পরিবর্তন করে, ফুসকুড়ি, তীব্র চুলকানি ইত্যাদি হতে পারে।

এছাড়া চুলের রঙের উপাদান যাদের হাঁপানি নেই তাদেরও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা করে। চুলে রঙ ব্যবহার করলে চুলের প্রকৃত রঙ নষ্ট হয়ে যায়, চুলের স্বাস্থ্যের ক্ষতি হয়, চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চুলে প্রয়োজন ছাড়া রঙ ব্যবহার না করা ভাল। আর চুলে রঙ ব্যবহার করলে তা বেশিক্ষণ চুলে লাগিয়ে রাখা যাবে না এবং চুলের রঙ চুলের গোঁড়ায় যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। ভাল মানের অ্যামোনিয়া ফ্রি রঙ ব্যবহার করতে হবে। এতে চুলের কম ক্ষতি হয়। ঘন ঘন রঙ ব্যবহার না করে অনেক দিন পর পর ব্যবহার করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর