March 7, 2026, 11:44 pm

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কখন ব্যায়াম করবেন

কখন ব্যায়াম করবেন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

pin up pinup

সুস্বাস্থ্য ও রোগমুক্ত জীবন সবারই কাম্য। তার জন্য ব্যায়ামের বিকল্প অন্য কিছু হতে পারে না। কিন্তু ব্যস্ততা আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে আছে, ব্যায়াম করার সুযোগ পাওয়া যায় না। শরীর সুস্থ রাখতে ব্যায়ামের জন্য সময় বের করতে হবে। এক্সারসাইজের জন্য শরীরে যথেষ্ট পরিমাণে এনার্জি থাকাও প্রয়োজন। তাই ঘুম থেকে ওঠার আধা ঘণ্টা পর হালকা জগিং বা মর্নিং ওয়াক করা যেতে পারে। খালি পেটে কখনো ব্যায়াম করা যাবে না। তাই নাস্তার কয়েক ঘণ্টা পর ব্যায়াম করতে হবে।

ব্যায়ামের জন্য বিকাল সব চেয়ে উপযুক্ত সময়। যারা ভারী এক্সারসাইজ করতে চায় তারা ঘুম থেকে ওঠার ৬ ঘণ্টা পর এবং ১২ ঘণ্টার মধ্যে যে কোনো সময় বেছে নিতে পারেন। অনেকে সন্ধ্যার পর ব্যায়ামের সময় পান। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে শরীরে ক্লান্তিবোধ না থাকে।

যোগ ব্যায়ামের জন্য সন্ধ্যা সবচেয়ে উপযুক্ত সময়। এ সময় ট্রেডমিল বা সাইক্লিংও করা যেতে পারে। শারীরিক ক্ষমতা ও বয়স অনুযায়ী ব্যায়াম করা উচিত। ব্যাক পেইন বা শ্বাসকষ্ট থাকলে এসব ধরনের ব্যায়াম করা যাবে না। তাই ব্যায়াম শুরু করার সিদ্ধান্ত নেয়ার পর বিশেষজ্ঞের পরামর্শ মতো খাবার ও জীবন যাপনের সঠিক পদ্ধতিগুলো মেনে চলতে হবে।

প্রতি সপ্তাহে কমপক্ষে ৫ দিন ব্যায়াম করা উচিত। প্রতিবার অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ব্যায়াম করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর