March 15, 2026, 5:19 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

নবাগত নির্মাতার দুই ছবিতে অপু বিশ্বাস

নবাগত নির্মাতার দুই ছবিতে অপু বিশ্বাস

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

“কানাগলি’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্মস। ছবিটি পরিচালনা করবেন রবিন খান”Ñ ৬ নভেম্বর বিকেলে সঙ্গে আলাপে এমনটিই বলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সপ্তাহখানেক আগে জানা গিয়েছিলো বদিউল আলম খোকনের ‘কাঙাল’ নামের ছবি দিয়ে রূপালি পর্দায় প্রত্যাবর্তন হতে যাচ্ছে অপুর। এবার তিনি বললেন, “খোকন ভাইয়েরও আগে আমার কথা হয়েছিলো রবিন ভাইয়ের সঙ্গে। কিন্তু তিনি চাননি বলে ‘কানাগলি’ ঘোষণা দেইনি। ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী’।

কথায় কথায় অপু আরও জানান, একটি নয়, ইমপ্রেসের দুটি ছবিতে থাকছেন তিনি। ‘কানাগলি’র পরপর ‘একটা মন চাই’ শিরোনামের ছবিটিও তৈরি করবেন রবিন খান। আনুষ্ঠানিকভাবে চুক্তি না হলেও বিষয়টি ‘সেভেন্টি পারসেন্ট কনফার্ম’ বলে উল্লেখ করেছেন অপু।

নতুন নির্মাতার দুটি ছবিতে অভিনয়ে ঝুঁকির আশঙ্কা আছে কি-না জানতে চাইলে অপু হাসতে হাসতে বলেন, ‘রবিন ভাই নতুন হতে পারেন কিন্তু আমি তো নতুন নই। চলচ্চিত্র পরিচালনায় নতুন হলেও রবিন ভাইয়ের কাজের অভিজ্ঞতা কম নয়। সব মিলিয়ে আমরা ভালো কিছু উপহার দেবো।’

নির্মাতা রবিন খানের অবশ্য ‘একটা মন চাই’-এর ঘোষণা এখনই দিতে চান না। কথায় কথায় জানালেন, কামাল আহমেদ, মালেক আফসারী ও শহীদুল ইসলাম খোকনের মতো গুণী নির্মাতাদের সঙ্গে সহকারি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন রবিন। সম্প্রতি মাহিকে নিয়ে ‘মন দেবো মন নেবো’ ছবির কাজ শুরু করেছেন। দ্বিতীয় ছবি ‘কানাগলি’তে নায়িকা হিসেবে পাচ্ছেন অপুকে।

Share Button

     এ জাতীয় আরো খবর