April 7, 2026, 3:06 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ডিসেম্বরে শ্রীদেবীকন্যা জাহ্নবির অভিষেক

ডিসেম্বরে শ্রীদেবীকন্যা জাহ্নবির অভিষেক

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ডিসেম্বরে বলিউডে পা রাখছেন ‘নাগিন’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবি কাপুর। মারাঠি ছবি ‘সাইরাত’-এর হিন্দি রিমেকে অভিনয় করবেন তিনি। বলিউড প্রযোজক করণ জোহরের হাত ধরে তার রম্নপালি আঙিনায় পথচলা শুরম্ন হচ্ছে। আগামি ১ ডিসেম্বর শুরম্ন হবে এর শুটিং। ছবিটি ২০১৮ সালের মাঝামাঝিতে মুক্তি পাবে।

মিডডের খবরে বলা হয়, বলিউড তারকাদের সন্ত্মানদের মধ্যে অন্যতম জাহ্নবি কাপুর। প্রায়ই বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে তাকে ঝলমলে আমেজে দেখা যায়। জাহ্নবির সৌন্দর্য অনেকটা তার মা শ্রীদেবীর মতো। মায়ের পথ ধরে দর্শকদের মন জয় করতে বড় পর্দায় পা রাখবেন তিনি। ২০ বছর বয়সী এই তরম্নণীর বিপরীতে থাকছেন ঈশান খাত্তার। এই তরম্নণ হলেন অভিনেতা শহিদ কাপুরের সৎ ভাই। ‘সাইরাত’-এর হিন্দি রিমেক হবে তার দ্বিতীয় ছবি। এর আগে ইরানের বিখ্যাত নির্মাতা মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবিতে অভিনয় করেছেন তিনি। কয়েক মাসের মধ্যে ভারতে মুক্তি পাবে এটি।

রিমেক ছবিটি পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। এর আগে করণ জোহরের প্রযোজনায় ‘বাদ্রিনাথ কি দুলহানিয়া’ ও ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ বানিয়েছেন তিনি।

গত বছরের ২৯ এপ্রিল মুক্তি পায় নাগরাজ মানজুলের ‘সাইরাত’। এর গল্প জেলের ছেলে ও রাজনীতিবিদের মেয়ের প্রেমকে ঘিরে। প্রথম মারাঠি ছবি হিসেবে এটি বক্স অফিসে আয় করে ১০০ কোটি রম্নপি।

সূত্রটি আরও জানিয়েছে, জাহ্নবির বাবা বলিউডের নামি প্রযোজক বনি কাপুর। তার প্রযোজিত আশির দশকের ব্যবসাসফল ছবি ‘মিস্টার ইন্ডিয়া’র সিক্যুয়েলেও জাহ্নবির অভিনয় করার কথা শোনা যাচ্ছে। এতে আগের ছবির দুই তারকা অনিল কাপুর ও শ্রীদেবীকে দেখা যেতে পারে। বলিউডের দুই অভিনেতা অনিল কাপুর ও সঞ্জয় কাপুর হলেন জাহ্নবির চাচা। শ্রীদেবী ও বনি কাপুর দম্পতির আরেক মেয়ে আছে। তার নাম খুশি কাপুর। তিনিও অভিনয়ে আসবেন কিনা সময়ই তা বলে দেবে।

Share Button

     এ জাতীয় আরো খবর