March 14, 2026, 11:51 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

কাটাকুটি ছাড়াই ‘হালদা’

কাটাকুটি ছাড়াই ‘হালদা’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

কোনো কাটাকুটি নয়, আনকাট ছাড়পত্র পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘হালদা’। আর খবরটি জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব জালাল উদ্দিন মুন্সি। তিনি জানান, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘হালদা’ ছবিটি গত ২৫ অক্টোবর জমা দেওয়া হয়। গত সোমবার ছবিটিকে আনকাট ছাড়পত্র দেওয়া হয়েছে। পাশাপাশি ছবিটি দেখে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন।

আগামী ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘হালদা’ ছবিটি। এদিকে ছবির দুই মিনিটের ট্রেলার দেখেই মুগ্ধ হয়েছেন অসংখ্য দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই জানিয়েছেন এই মুগ্ধতার কথা। দর্শকদের মতে, এবার ট্রেলার দেখে তাঁরা ‘হালদা’ ছবির ব্যাপারে কিছু ধারণা করতে পারছেন। অন্য রকম ছবি এটি, যেমনটা পছন্দ করেন বাংলাদেশের বেশির ভাগ দর্শক।

গত রোববার টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘হালদা’ ছবির ট্রেলার। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এ ট্রেলার দেখা হয়েছে ১ লাখ ৬৬ হাজার বার। এর আগে ছবির গান ‘নোনা জল’ ইউটিউবে প্রকাশ করা হয় গত ৩০ অক্টোবর। গানের ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার বার। এরপর থেকে অনেকেই গানটির প্রশংসা করে স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে।

‘হালদা’ ছবির গল্প লিখেছেন আজাদ বুলবুল। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। চট্টগ্রামের হালদা নদী দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। মা মাছেরা এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এখানে ডিম ছাড়ে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবনপ্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে।

‘দারুচিনি দ্বীপ’, ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’ আর ‘অজ্ঞাতনামা’ ছবি দিয়ে এরইমধ্যে চলচ্চিত্র নির্মাতা হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন তৌকীর আহমেদ। ‘হালদা’ তাঁর নতুন ছবি।

‘হালদা’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, শাহেদ আলী, রুনা খান, সুজাত শিমুল প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর