March 25, 2026, 8:08 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ছেলেরা যে ৬টি কারণে সম্পর্কে জড়াতে চায় না

ছেলেরা যে ৬টি কারণে সম্পর্কে জড়াতে চায় না

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিবাহিতদের অনেকে মনে করেন, বিয়ে করে ভুল করেছি, একাই ভালো ছিলাম। আবার যারা একা আছেন নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন তারা একজন সঙ্গীর জন্য প্রতিনিয়ত আফসোস করছেন। খুঁজে বেড়াচ্ছেন মনের মত একজন সঙ্গী।

বিবাহিত জীবন সম্পর্কে বা নিছক প্রেমের সম্পর্কে থাকার ক্ষেত্রেও অনেকেরই অনিহা কাজ করে।অনেকেই মনে করেন, সম্পর্কে জড়িয়ে পড়লে বোধহয় জীবন তার স্বাভাবিক ছন্দ বা স্বাধীনতা হারাবে! এমনই বেশ কিছু যুক্তিতে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা একা থাকতে পছন্দ করে। তবে এক একজনের একা থাকার কারণ একেক রকম।

মার্কিন অধ্যাপক, মনোবিজ্ঞানী লিসা ফায়ারস্টোন জানান, সোশ্যাল মিডিয়ায় সমীক্ষা চালিয়ে ২০ হাজারেরও বেশি সিঙ্গেল’ পুরুষের মতামত সংগ্রহ করে যে উত্তরগুলি পাওয়া যায় সেগুলিকে ৪৩টি বিভাগে ভাগ করা হয়। এই উত্তরগুলি বিশ্লেষণ করে মনোবিজ্ঞানীরা মোট ছ’টি কারণ জানতে পারেন। ‘ইভলিউশনারি সাইকোলজিকাল সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয় এই ছ’টি কারণ।

 

১) ছেলেদের সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে মূলত আত্মবিশ্বাসের অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই তারা একা থাকতে চায়।

 

২) অনেকে বলেছেন, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা খুব বেশি মাথা ঘামাতে চান না।

 

৩) অনেকে তাদের ভেঙে যাওয়া সম্পর্ককে কারণ হিসেবে দেখিয়েছেন এবং তারা যে মেয়েদের  আর বিশ্বাস করতে পারেন না, সেটাও বলেছেন।

 

৪) সমীক্ষায় অংশগ্রহনকারীদের মধ্যে ৬৬০ জনেরও বেশি অংশগ্রহণকারীর উত্তর ছিল- তারা দেখতে ভাল নয় বলে একা থাকতে চান।

 

৫) অনেকে বলেছেন, সম্পর্ক গড়তে তাঁদের কোনও রকম ইচ্ছেই নেই।

 

৬) সব থেকে গুরুত্বপূর্ণ কারণ, অনেক পুরুষই নাকি ‘ফ্লার্ট’ করতে পারেন না। তারা খুবই ইন্ট্রোভার্ট ও লাজুক। তাই মেয়েদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে জড়তা অনুভব করেন। তাই তারা একা থাকতেই পছন্দ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর