April 8, 2026, 5:53 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় আটক ৪

ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় আটক ৪

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় রোস্তারাঁ শ্রমিক এক কিশোরীকে গণধর্ষণের মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন- লুৎফর রহমান (৩২), সোহাগ (২৮), জিয়া (৩২) ও রেজাউল করিম (৪০)। গত শুক্রবার উপজেলার বৈরচুনা ইউনিয়নের বালুবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন মেয়েটির মা বাদী হয়ে রেজাউল ও লুৎফরের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন এ পুলিশ কর্মকর্তা জানান। এদিকে রোববার রাতে ঠাকুরগাঁও সদর হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার বরাতে পুলিশ সুপার ফারহাত বলেন, পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের স্থানীয় একটি রোস্তোরাঁয় মেয়েটি (১৫) শ্রমিকের কাজ করত। গত শুক্রবার রাতে রেজাউল কৌঁশলে মেয়েটিকে রেস্তোরাঁ থেকে ডেকে বালুবাড়ি গ্রামের একটি আখ ক্ষেতে নিয়ে যায়। এরপর রেজাউলসহ আরও কয়েকজন মিলে মেয়েটিকে দলবেঁধে ধর্ষণ করে। এ সময় মেয়েটি অজ্ঞান হয়ে গেলে আসামিরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। তিনি বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ওই রাতেই লুৎফরকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যে বাকিদের আটক করা হয়। এ মামলায় লুৎফর ও রেজাউল আসামি ছিল,বাকি দুজনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর