March 24, 2026, 11:28 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মস্তিষ্ক বেশি সচল থাকে যে সময়ে

মস্তিষ্ক বেশি সচল থাকে যে সময়ে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সকালে ঘুম থেকে ওঠার পর হয়ত মাথায় দারুণ সব পরিকল্পনা খেলছে। তবে মস্তিষ্ক এই সময় কর্মক্ষম নয়।

 

কর্মক্ষম ও উর্বর থাকার মধ্যে তফাৎ আছে।

মস্তিষ্ক সবচাইতে কর্মক্ষম হয় যখন মানুষ ঘুমিয়ে থাকে। ভাবছেন, ঘুমের মধ্যে মস্তিষ্ক কর্মক্ষম থাকলে লাভটা কি?

উত্তরটা দেওয়া হল স্বাস্থবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।

দিনে ঘুম থেকে ওঠার পর যদি ক্লান্ত লাগে তাহলে হয়ত সারারাত মস্তিষ্কের ওপর ঝড় বয়ে গেছে। রাতে ঘুমন্ত অবস্থায় মস্তিষ্ককে অনেক কাজ করতে হয়েছে। যেসব ‘এটিপি’ জাতীয় রাসায়নিক উপাদান মস্তিষ্কের কোষের কার্যক্ষমতা বাড়ায় সেগুলো রাতের বেলা বৃদ্ধি পায়, একথা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

ঘুমানোর সময় মস্তিষ্কের কী হয়?

ঘুমানোর সময় শরীরের সকল অঙ্গ বিশ্রামে থাকলেও বিশ্রাম নেই মস্তিষ্কের। বরং এই সময় মস্তিষ্ক আরও বেশি কাজের চাপ সামলানোর জন্য চারদিক থেকে শক্তি সঞ্চয় করে। ক্লান্ত হয়ে আমরা যখন মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার জন্য ঘুমাতে যাই, তখন মস্তিষ্ক বিশ্রাম না নিয়ে ঘুম থেকে ওঠার পর যে কাজগুলো আমাদের করতে হবে সেগুলোর জন্য প্রস্তুতি নিতে থাকে।

ফলে রাতে ঘুমানোর মাধ্যমে আমরা শরীর ও মনকে কর্মশক্তি অর্জনের, সারাদিন যা কাজ করা হয়েছে তা গোছানোর এবং পরের দিনের জন্য তৈরি হওয়ার সুযোগ করে দেই।

আর ঘুমানোর মাধ্যমে মস্তিষ্ক পায় সমস্যা সমাধান করার ক্ষমতা।

আসল কথা হল

প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমানো মস্তিষ্কের দৈনন্দিন কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য অত্যন্ত জরুরি। কারণ এই ঘুমের সময়ে পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নেয় মস্তিষ্ক ও শরীর।

Share Button

     এ জাতীয় আরো খবর