March 24, 2026, 2:56 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আত্মঘাতী গোলে হারল বাংলাদেশ

আত্মঘাতী গোলে হারল বাংলাদেশ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে একটা দল হয়ে লড়লো বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের আত্মঘাতী গোলে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে হেরেছে মাহবুব হোসেন রক্সির দল।

তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে সোমবার ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে হারে বাংলাদেশে। রক্ষণভাগ দারুণ জমাট রেখে নির্ধারিত নব্বই মিনিট উজবেকিস্তানকে আটকে রেখেছিল যুবারা। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডিফেন্ডার মোহাম্মদ আতিকুজ্জামানের আত্মঘাতী গোলে হারতে হয় তাদের।

শ্রীলঙ্কাকে ১০-০ গোলে উড়িয়ে দেওয়ার পর মালদ্বীপের বিপক্ষে ৬-০ গোলে জেতা উজবেকিস্তান শুরু থেকে বাংলাদেশের রক্ষণে চাপ দিতে থাকে। ম্যাচ জুড়ে ১৪টি কর্নার আদায় করে নিলেও গোল পাচ্ছিল না তারা। শেষ মুহূর্তে আতিকের কল্যাণে কাক্সিক্ষত গোল পায় দলটি।

বাছাইপর্বে প্রথম হারের স্বাদ পেল বাংলাদেশ। স্বাগতিক তাজিকিস্তানকে গোলশূন্য ড্রয়ে রুখে দেওয়ার পর মালদ্বীপের বিপক্ষে রক্সির দল জিতেছিল ১-০ গোলে।

তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে উজবেকিস্তান। ৪ পয়েন্ট বাংলাদেশের।

আগামী বুধবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাছাইপর্বের ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ এবং আয়োজক দেশসহ ১৬ দল নিয়ে হবে মূল পর্ব।

Share Button

     এ জাতীয় আরো খবর