April 9, 2026, 9:01 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ব্লেড দিয়ে জামা কাটার সময় দুষ্কৃতকারীকে হাতেনাতে ধরলেন তরুণী (ভিডিও)

ব্লেড দিয়ে জামা কাটার সময় দুষ্কৃতকারীকে হাতেনাতে ধরলেন তরুণী (ভিডিও)

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সোশাল মিডিয়ায় কয়েকদিন থেকে একটি বিচিত্র বিষয় ঘুরে বেড়াচ্ছে, আর তা হলো ঢাকায় বাসে কে যেন মেয়েদের জামা ব্লেড দিয়ে কেটে দিচ্ছে। কয়েকদিন আগে বাসে মেয়েদের জামা ব্লেড দিয়ে কেটে দিচ্ছে কারাশিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

mostbet

এরই মধ্যে গতকাল সোমবার রাতে মিরপুর এক নম্বর থেকে এমন একজন ব্যক্তিকে হাতেনাতে ধরেছেন এক তরুণী। এরপর লোকটিকে মিরপুর থেকে কলাবাগানে নিয়ে গিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়। সোশাল মিডিয়ায় বিস্তারিত জানিয়েছেন তরুণী। একই সাথে পোস্ট করেছেন কিছু ছবি যেখানে দেখা যাচ্ছে লোকটির নিকট থেকে প্রাপ্ত মানিব্যাগে একটি ‘কাটার’ রয়েছে।

তরুণী লিখেছেন, বাস- বিহঙ্গ গ্রিন। এতদিন দেখছি ফেসবুকে পোস্ট, আজ আমার সাথে ঘটল। কিছুদিন একই সময় (রাত সাড়ে ৮টা) মিরপুর থেকে ধানমণ্ডি আসছিলাম এই লোক আমার পাশে বসে। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি আমার জামার সাইডটা ধরে টানছে। ৩-৪ বার দেখার পর উনাকে বললাম যে আপনি আমার নানার বয়সী।

চিল্লানোর পর উনি বাস থেকে নেমে গিয়েছিল।

তিনি লিখেছেন, আজকে যখন বাসে উঠলাম এবং উনাকে দেখেই চিনে ফেললাম। আমি ঠিক তার আগের সিটে বসলাম। গাড়ি ছাড়ল, এরপর মনে হলো কিছু একটা হচ্ছে। পেছন থেকে কে যেন জামা টানতেছে। সব ঠিক করে বসলাম। কিন্তু ঠিক নাই, উঠে দাঁড়িয়ে পেছনে হাত দিয়ে দেখলাম আমার জামা পুরো কাটা। আমি যেই পেছনে তাকালাম, উনি দৌঁড় দিতে আমি শার্টের কলার ধরে ফেলে চিল্লালাম।

তরুণী হাতেনাতে ধরে ফেলার বর্ণনা দিয়ে লিখেছেন, প্রথমে কেউ তাকে ধরে নাই কারণ উনি বৃদ্ধ একটা লোক কিন্তু পরে যখন সবাইকে দেখালাম সব ঘটনা, এরপর অনেকেই এগিয়ে এলো। এরপর তাকে ধরে মিরপুর থেকে কলাবাগান আনলাম। এর মধ্যে আসাদগেট থেকে আমার স্বামীকে ফোন দেওয়ায় সে বাসে এসে ওঠে। পরে দিয়ে দিলাম পুলিশের কাছে। কিছু বলার নাই ভাষা হারিয়ে ফেলছি আমি।

https://www.youtube.com/watch?time_continue=12&v=YqJQiibCSmg

তরুণী ওই ব্যক্তিকে পুলিশে হস্তান্তরের কথা বললেও কলাবাগান থানা ও শেরেবাংলা নগর থানা পুলিশ বিষয়টি সম্পর্কে কিছুই বলতে পারেনি।

 

সূত্র : কালেরকণ্ঠ

Share Button

     এ জাতীয় আরো খবর