March 24, 2026, 11:40 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পিএসজির গোল উৎসব

পিএসজির গোল উৎসব

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

পিএসজির হয়ে লিগ ওয়ানে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন এদিনসন কাভানি। উরুগুয়ের এই স্ট্রাইকারের মতো জোড়া গোলের দেখা পেলেন ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা কিলিয়ান এমবাপেও। নেইমারকে ছাড়াই তাই দুর্বল অঁজিকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে পিএসজি।

শনিবার ফ্রান্সের শীর্ষ লিগে ৫-০ ব্যবধানে জিতেছে উনাই এমেরির দল। মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত দলটির অন্য গোলটি করেন ইউলিয়ান ড্রাক্সলার।

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমারসহ দলের গুরুত্বপূর্ণ চার সদস্যকে ছাড়াই দল সাজাতে হয় কোচ এমেরিকে। তবে এমবাপে-কাভানিদের নৈপুণ্যে তা নিয়ে একদমই ভাবতে হয়নি প্যারিসের ক্লাবটিকে।

পয়েন্ট টেবিলের নিচের দিকের দল অঁজির বিপক্ষে পঞ্চম মিনিটে প্রথম সুযোগেই দলকে এগিয়ে দেন এমবাপে। ডান দিক থেকে দানি আলভেসের দারুণ ক্রসে ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি এই ফরোয়ার্ড।

চতুর্দশ মিনিটে পিএসজির দ্বিতীয় গোলেও অবদান আলভেসের। ব্রাজিলের এই রাইট ব্যাকের নিখুঁতভাবে বাড়ানো বল প্রথম ছোঁয়াতেই গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান জার্মান মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলার।

৩০তম মিনিটে পাল্টা আক্রমণে গোল করে মাইলফলক স্পর্শ করেন কাভানি। আদ্রিওঁ রাবিওর লম্বা পাস দারুণ ক্ষিপ্রতায় ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে ব্যাকহিল করেছিলেন এমবাপে। ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্র্মে থাকা এই খেলোয়াড়।

লিগ ওয়ানে কাভানির এটি শততম গোল। সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পিএসজির জার্সিতে ফরাসি লিগে একশ গোল করলেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়।

৬০তম মিনিটে মাঝমাঠ থেকে ড্রাক্সলারের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে এবারের লিগে নিজের ত্রয়োদশ গোলটি করেন কাভানি। ছুঁয়ে ফেলেন গোলদাতার তালিকার শীর্ষে থাকা মোনাকোর রাদামেল ফালকাওকে।

৮৪তম মিনিটে পাল্টা আক্রমণে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস মৌরার পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে বলে কোনাকুনি শটে লিগে নিজের চতুর্থ গোলটি করেন এ মৌসুমেই ধারে পিএসজিতে আসা এমবাপে।

১২ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।

Share Button

     এ জাতীয় আরো খবর