April 7, 2026, 1:53 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় যুক্তফ্রন্ট: নৌ-মন্ত্রী

ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় যুক্তফ্রন্ট: নৌ-মন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যুক্তফ্রন্ট ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা ষড়যন্ত্র করে তৃতীয় শক্তি প্রতিষ্ঠা করতে চায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর শহরের লেকপাড় স্বাধীনতা অঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলার আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যারা যুক্তফ্রন্ট করে নানা কথা বলছেন তারা মৌসুমী পাখির মতো। নির্বাচন এলেই তারা হঠাৎ করে জেগে ওঠেন। আমার প্রশ্ন হলো, যখন দেশে কোনো সমস্যা দেখা দেয় তখন এ ঐক্য কোথায় থাকে? প্রশ্ন হলো, যারা যুক্তফ্রন্ট করেছেন তারা যদি নির্বাচনে দাঁড়ান তাহলে কয়জনে নির্বাচনে জিতবেন? এ পযন্ত তারা জিতেছেন কয়জন? জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার, অতিরিক্ত সচবি (অব.) স্বপন কুমার সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সরকারি নাজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল হক মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃঞ্চ দে, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর