March 24, 2026, 11:45 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কোঁকড়া চুল হবে কার্লার ছাড়াই

কোঁকড়া চুল হবে কার্লার ছাড়াই
ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক


তাপ কিংবা রাসায়নিক উপাদান ছাড়াও চুল কোঁকড়া করা যায়।
সাজে ভিন্নতা আনতে সোজা চুল কোঁকড়া করার কয়েকটি পন্থা সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এখানে দেওয়া হল।

স্ক্রাঞ্চ করা
ঢেউ খেলানো চুল পাওয়ার সহজ উপায় হল পেঁচিয়ে রাখা। পদ্ধতিটি হল-
শ্যাম্পু করার পর চুলের নিচের অংশে কন্ডিশনার ব্যবহার করুন, এতে চুল মসৃণ লাগবে।
তোয়ালে দিয়ে চুল মুছে নিন। ঘনত্ব বাড়াতে ‘ভলিউম এনহ্যান্সার স্প্রে’ অথবা মুস চুলের নিচের অংশে ব্যবহার করুন। চুল যেন চিটচটে না হয় তাই গোঁড়ার অংশ বাদ দিয়ে ‘মুস’ বা হেয়ার ক্রিম লাগান।
এবার চুল স্ক্রাঞ্চ করুন। মানে চুল নিচ থেকে উপরের দিকে চেপে ধরে কুঁচাকান এবং নিংড়ান।
শেষ পর্যায়ে, চুলের গোঁড়া থেকে মাঝামাঝি পর্যন্ত আঁচড়ে নিন। এতে চেহারায় একটা গোছানোভাব আসবে। কোঁকড়াভাব স্থায়ী করতে এতে সামান্য ‘হোল্ডিং স্প্রে’ ছিটিয়ে দিতে পারেন।

বেণি করা
কোঁকড়া চুল পাওয়ার সহজ উপায় হল বেণি করে। চুলে ঢেউ খেলানোভাব আনতে চুলের ঘনত্ব অনুযায়ী তিন চারটা বেণি করুন।
যদি খুব বেশি কোঁকড়া চান তাহলে চিকন ও শক্ত করে অনেকগুলো বেণি করতে হবে।
আগা পর্যন্ত বেণি করে চুল দিয়েই বেঁধে রাখুন। স্যালনের মতো কোঁকড়া চুল পেতে দীর্ঘক্ষণ বেনি করে রাখুন।
পরে বেণি খুলে চিরুনি দিয়ে হালকাভাবে আঁচড়ে নিন।
কোঁকড়া দীর্ঘস্থায়ী করতে সবশেষে হোল্ডিং স্প্রে ছিটিয়ে নিন।

Share Button

     এ জাতীয় আরো খবর