April 17, 2026, 11:20 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

নির্মাণ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে আবুল হায়াত

নির্মাণ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে আবুল হায়াত

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

নাটক নির্মাণ থেকে সরে দাঁড়াচ্ছেন অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। অভিনয়ের পাশাপাশি তিনি ১৯৯৫ সাল থেকে নাটক নির্মাণ করছেন। তার পরিচালিত ‘তিন পাগলের হলো মেলা’ শীর্ষক একটি ধারাবাহিক চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে। এরইমধ্যে ধারাবাহিকটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে বর্তমানে নাটকের বাজেট নিয়ে দারুণ হতাশ এই অভিনেতা ও নির্মাতা। সেই কারণে নির্মাণ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আবুল হায়াত বলেন, একটি ভালো নাটক নির্মাণের জন্য অনেক বাজেট প্রয়োজন। কিন্তু সেই বাজেট আমরা পাচ্ছি না। ভালো বাজেটের অভাবে মানসম্পন্ন নাটক নির্মাণ সম্ভব হচ্ছে না। আমার সমসাময়িক অনেকে নাটক নির্মাণ

থেকে সরে দাঁড়িয়েছেন। আমি এখনো মনের টানে নির্মাণ করছি। নাটকের বাজেট এভাবে চলতে থাকলে নাটক নির্মাণ না করাই ভালো। নতুন কোনো নাটক নির্মাণের সিদ্ধান্ত এখন নিতে পারছি না। এদিকে আবুল হায়াত অভিনীত কয়েকটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। ধারাবাহিকগুলো হলো ‘বিড়ম্বনা’, ‘যখন কখনো’, ও মহল্লা বিবি.কম। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই অভিনেতা ও নির্মাতা বলেন, দর্শক বরাবরই ভালো নাটক দেখার অপেক্ষায় থাকেন। আমরা দর্শকদের ভালো কিছু দিতে পারছি না বলেই আজ নাটকের এই অবস্থা দেখতে হচ্ছে। সমসাময়িক বিভিন্ন বিষয় এবং সাহিত্যনির্ভর নাটক নির্মাণে আমাদের এগিয়ে আসতে হবে। এ ছাড়া চ্যানেলগুলোকে বাজেটের প্রতি আরো গুরুত্ব দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ বাজেট না থাকলে কখনো একটি ভালো নাটক নির্মাণ সম্ভব নয় বলে আমি মনে করি।

Share Button

     এ জাতীয় আরো খবর