April 4, 2026, 9:39 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

নির্বাচন বানচাল করাই ঐক্যের নেতাদের আসল উদ্দেশ্য: মেনন

নির্বাচন বানচাল করাই ঐক্যের নেতাদের আসল উদ্দেশ্য: মেনন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আসন্ন নির্বাচনকে বানচাল করার অসৎ উদ্দেশ্যেই জাতীয় ঐক্য করা হয়েছে। গতকাল সোমবার বরিশালের উজিরপুর গার্লস কলেজে অনুষ্ঠিত উপজেলা ওয়ার্কার্স পার্টির কর্মীসভায় তিনি এ কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, বিএনপি ও জাতীয় ঐক্যের নেতাদের আমলনামা দেখে বোঝা যায়, কোন গণতন্ত্র আর ভোটের অধিকার প্রতিষ্ঠার কথা তারা বলছেন। এদের কেউ ছিলেন এক-এগারোর সেনা শাসনের উপদেষ্টা, কেউবা এক-এগারোর সেনা শাসকদের সাংবিধানিক পরামর্শদাতা। কেউ তথাকথিত সংস্কারপন্থী। জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে এই কুচক্রিদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে জানিয়ে তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্র ও সংবিধানের ধারাকে অব্যাহত রাখতে হবে। উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফায়জুল হক বালী ফারাইনের সভাপতিত্বে সভায় বরিশাল জেলা সভাপতি ওয়ার্কার্স পার্টির নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ টিপু সুলতান এমপি, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক জামাল হোসেন, উপজেলা কমিটির সদস্য ফারুক, উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সীমা রানী সীল প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর