January 14, 2026, 1:13 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

এবার তৃতীয় ছবি নিয়ে দেব

এবার তৃতীয় ছবি নিয়ে দেব

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

দ্বিতীয় ছবি ‘ককপিট’ নিয়ে চরম রাজনীতি সামলেছেন। পাশে ছিলেন দর্শক। পাশে ছিলেন রুক্মিণী। এবার তৃতীয় ছবি নিয়ে আবারো সামনে আসছেন টলিউড সুপারস্টার দেব।

যতই হোক রাজনীতি। পাশে ছিলেন বাবা গুরুপদ অধিকারী। ছিল মাথার উপর মায়ের আশীর্বাদ। তবে ‘ককপিট’-এর সাফল্যের সিংহভাগই এসেছে দর্শকের নিজস্ব পছন্দ থেকে। তারাই এই ছবি দেখে একে অন্যকে বলেছেন। তাতেই মানুষ দেখতে এসেছেন দলে দলে, এমনটাই বিশ্বাস দেবের।

যতই হোক রাজনীতি, দেব ছিলেন অটল। কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে অটুট রেখেছিলেন বন্ধুত্ব। ছিল অকৃত্রিম বিশ্বাসও, যা এখনও আছে।

তৃতীয় ছবি ‘কবীর’। পরিচালকের নাম অনিকেত চট্টোপাধ্যায়। এবার নতুন আশায় বুক বেঁধে শুরু করলেন দেরব। পাশে দাঁড়িয়ে নায়িকা রুক্মিণী মৈত্র। বরাবর যিনি দাঁড়িয়েছেন দেবের পাশে।

বুধবার হয়ে গেল এই ছবির মহরত। ছবির কলাকুশলীরা তো ছিলেনই। বাবার আশীর্বাদ নিয়ে আবার শুরু হল প্রযোজক দেবের পথ চলা। জীবনের সবরকম ওঠাপড়ায় এখন ধাতস্থ দেব। সাফল্য, রাজনীতি, হার, সবকিছুরই পজিটিভ দিকটাই দেখতে পান তিনি।

কবীর সিনেমাটি ২০১৮ সালে সিনেমা হলে মুক্তি পাবে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর