April 4, 2026, 9:48 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

ফিশারিজ খাতে যুব সমাজের অপার সম্ভাবনা রয়েছে: মেনন

ফিশারিজ খাতে যুব সমাজের অপার সম্ভাবনা রয়েছে: মেনন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

ফিসারিজ খাতে দেশের যুব সমাজের অপার সম্ভাবনা আছে উল্লেখ করে সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সমুদ্র তীরবর্তী দেশ হওয়ায় বাংলাদেশে ফিশারিজ খাতে এই সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, দেশের যুব সমাজকে ফিশারিজ খাতে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে আলাদা করে কোন উদ্যোগ নেয়া গেলে তা উভয় দেশের যুব সমাজের জন্যই লাভবান হবে। ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাছ ভাইজি গতকাল মঙ্গলবার সকালে সমাজ কল্যাণমন্ত্রীর মিন্টু রোডস্থ সরকারি বাসভবনে রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তিনি ফিশারিজ খাত নিয়ে বাংলাদেশের ভবিষ্যত ভাবনা বিষয়ে জানতে চাইলে মন্ত্রী এ কথা বলেন। ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের যুব সমাজের নানাধরনের উন্নয়ন প্রশিক্ষণ ও উভয় দেশের ফিশারিজ খাতে অপার সম্ভাবনার কথা তুলে ধরলে সমাজ কল্যাণমন্ত্রী মেনন আরো বলেন, আমাদের বর্তমান সরকার দেশের বেকারত্ব হ্রাসে যুব সমাজের জন্য নানা রকম প্রশিক্ষণ দিচ্ছে। এ ক্ষেত্রে ইরান সরকারের সাথে উভয় দেশের যুব সমাজের জীবনমান উন্নয়নে যৌথ প্রশিক্ষণের কোন ব্যাবস্থা নেয়া যায় কিনা সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া যেতে পারে। এ ছাড়াও এ সময় তারা দেশের বর্তমান রোহিঙ্গা সমস্যা, তরুণদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, মৎস্য খাতে অপার সম্ভাবনা, দ্বিপাক্ষিক বানিজ্য ও সামাজিক উন্নয়ন, পারমনবিক শক্তির যথার্থ ব্যাবহারসহ নানা বিষয়ে আলোচনা করেন। রোহিঙ্গা প্রসঙ্গে আলোচনাকালে সমাজ কল্যাণমন্ত্রী ইরানের রাষ্ট্রদূতকে মায়ানমার সেনাবাহিনীর হাতে আক্রান্ত হয়ে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের জন্য ইরান আশ্রয় কেন্দ্রে হাসপাতাল করাসহ নানা উদ্যোগ নেয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানন। সমাজ কল্যানমন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় থেকে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা অনাথ শিশুদের নামের তালিকা করা হয়েছে। তাদের খাদ্য, শিক্ষা ও বাসস্থান সুবিধা দেয়া হচ্ছে। এই অনাথ শিশুদের সহায়তায় ইরান সরকার এগিয়ে আসলে তারা আরও উপকৃত হবেন। বৈঠকে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ইরানের শিক্ষা,গবেষণা ও প্রযুক্তি বিষয়ক প্রেসিডিয়াম কমিটির সদস্য সৈয়দ হেমায়েত মিজাদি, ইরান পার্লামেন্টের প্রটকল কর্মকর্তা মোহাম্মদ হোসেন প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর