April 15, 2026, 7:35 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেষ আইফোন

শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেষ আইফোন

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

mostbet


শুক্রবার সকালে শুরু হয় অ্যাপলের আইফো ঢ-এর প্রি-অর্ডার। শুরুর কয়েক মিনিটের মধ্যেই প্রি-অর্ডারের জন্য বরাদ্দ এই আইফোনের মজুদ ফুরিয়ে যায়।
অ্যাপলের সর্বশেষ এই আইফোনের দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার থেকে। দুটি রঙে ছাড়া হয়েছে এই আইফোন, আর প্রতিটি রঙে রয়েছে আলাদা স্টোরেজের দুটি করে মডেল।
প্রি-অর্ডার নেওয়া শুরুর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে অ্যাপলের অনলাইন স্টোর থেকে যুক্তরাষ্ট্রের সবগুলো টেলিযোগাযোগ অপারেটরের জন্যে আইফোন ঢ-এর মডেলগুলো সরবরাহের তারিখ কয়েক সপ্তাহ পর দেখানো হয়, যেখানে সামনের শুক্রবার ৩ নভেম্বর থেকেই খুচরা বাজারেই এই আইফোন পাওয়া যাবে।
কিছু কিছু ক্ষেত্রে অ্যাপলের ওয়েবসাইট থেকে এখন বলা হচ্ছে আইফোন ঢ ‘দুই থেকে তিন সপ্তাহের’ মধ্যে সরবরাহ করা হবে। অনেক ব্যবহারকারী আবার একটি বার্তা পেয়েছেন যাতে বলা হয়, আইফোন ঢ চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে সরবরাহ করা হবে না।
অ্যাপল স্টোর অ্যাপ-কে প্রি-অর্ডারের জন্য ‘দ্রুততম উপায়’ হিসেবে ডাকা হয়। সেই অ্যাপের সমস্যাগুলো নিয়ে এবার সামাজিক মাধ্যমে কোনো কোনো ব্যবহারকারীকে অভিযোগ তুলতে দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।
এশিয়ার অ্যাপল কারখানাগুলোর তথ্যমতে, ২০১৭ সালের শেষের দিকে আইফোন ঢ-এর সরবরাহে ঘাটতি দেখা যাবে। এর পেছনের কারণ হচ্ছে ৩ডি ট্রু ডেপথ ক্যামেরা’র মতো এই আইফোনের কিছু উপাদান বানানো কষ্টসাধ্য।

Share Button

     এ জাতীয় আরো খবর