April 4, 2026, 9:52 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

খালেদার অসুস্থতা নিয়ে বিএনপির রাজনীতি করার আর কোন সুযোগ নেই: হানিফ

খালেদার অসুস্থতা নিয়ে বিএনপির রাজনীতি করার আর কোন সুযোগ নেই: হানিফ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বেগম খালেদা জিয় রায়ে দন্ডিত হয়ে কারাগারে আছেন। একজন দন্ডিত কয়েদীর চিকিৎসা হবে আদালতের কোড অনুযায়ী। বিএনপি নেতাদের আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার সর্বচ্চ চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন। তাই বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে বিএনপির রাজনীতি করার কোন সুযোগ নেই। গতকাল সোমবার সকালে কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধের চেতনায় যুব সমাজের আয়োজনে’ বর্তমান বাংলাদেশ উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক সেমিনারে যোগদেয়ার আগে ‘বে-সরকারী হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নেয়ার সুযোগ দিতে হবে বিএনপির এমন দাবীর প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, বিএনপির রাজনৈতিক দেওলিয়াপনা থেকেই বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থ্যতা রাজনীতির শিকার হচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ হারুন উর রশিদ আসকারী, প্রোভিসি প্রফেসর ড. শাহীনুর রহমানসহ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা।

Share Button

     এ জাতীয় আরো খবর