April 7, 2026, 1:54 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

শান্তি প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না: ইনু

শান্তি প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না: ইনু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দেশে স্থায়ী রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাজাকার ও জঙ্গিবাদ সমর্থনকারী দল বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জাতীয় কমিটির সভায় হাসানুল হক ইনু এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে স্থায়ী রাজনৈতিক শান্তি যদি চান, বাংলাদেশকে যদি আরেক ধাপ সামনে এগোতে চান, তাহলে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের নামে, সমঝোতার নামে, মিটমাটের নামে, সবার অংশগ্রহণের নামে খুনিদের রেহাই দেওয়া, দ-িত খালেদা জিয়াকে রাজনীতির মাঠে ফিরিয়ে আনা এবং সাম্প্রদায়িক জঙ্গি জামায়াতিচক্রকে রাজনীতির মাঠে টিকিয়ে রাখার দরকষাকষির প্রস্তাব সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের মোড় বদলানোর জন্য গুরুত্বপূর্ণ বলেও এ সময় উল্লেখ করেন হাসানুল হক ইনু।

Share Button

     এ জাতীয় আরো খবর