February 11, 2026, 7:41 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

‘তীরন্দাজ’ নিয়ে মৌ

‘তীরন্দাজ’ নিয়ে মৌ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

জয়িতার মন অনেক কারণে বিক্ষিপ্ত আজকাল। বেশ কটা সিনেমা ফ্লপ হবার পর ইন্ডাস্ট্রির সবাই তাকে বাতিলের দলে ফেলে দিয়েছে। নতুন কোন ফিল্ম এর অফার তো পাচ্ছেই না বরং আগের চুক্তি হওয়া তিনটা সিনেমা থেকেও বাদ পড়ছে সে। পরিবার সমাজ ক্রমশই যেন মুখ ফিরিয়ে নিতে থাকে তার দিক থেকে। সেই সময় হঠাৎ জয়িতার সাথে পরিচয় হয় একজন নবাগত পরিচালকের সাথে। এর নাম অর্ক।

অদ্ভূত এক ছেলে অর্ক। বয়সে তরুন কিন্তু অভিজ্ঞতার কোন কমতি নেই তার। জয়িতার জীবনের অন্ধকার আস্তে আস্তে কাটতে থাকে। কিন্তু অর্কের স্বপ্নের চলচ্চিত্র তৈরী হওয়ার ও কোন সম্ভাবনা দেখা যায় না। কারণ কোন প্রযোজকই টাকা লগ্নি করতে চায় না। একসময় জয়িতাই সিন্ধান্ত নেয় টাকা লগ্নি করার। কিন্তু সেই কাজে বাধা হয়ে দাড়ায় সিহাব, জয়িতার স্বামী।

কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, তৌকীর আহমেদ, তারিক আনাম খান, শবনম ফারিয়া, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, ফারুক আহমেদ, সাবেরী আলম, অর্পন্যা, অহনা, আরফান, বাধঁন, আ. খ. ম. হাসান, জ্যোতিকা জ্যোতি, নিশা, মাজনুন মিজান, টুটুল চৌধুরী, রিমি করিম, পিয়া আমান প্রমুখ।

চ্যানেল আইতে প্রচার হবে ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার রাত ৮টায়।

 

Share Button

     এ জাতীয় আরো খবর