April 14, 2026, 2:33 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

এই সময়ে লিজা

এই সময়ে লিজা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

কদিন আগেই প্রকাশ হয়েছে ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজার বহু প্রতীক্ষিত নতুন সিঙ্গেল ‘ভালোবাসি বলা হয়ে যাক’। গানটি নিয়ে অনেকদিন ধরেই নানা ধরনের পরিকল্পনা করেছিলেন এ শিল্পী। প্রচারণাও চালিয়েছেন সেরকমভাবে। গানটির কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ। আর সুর ও সংগীতায়োজন করেছেন বেলাল খান। এর ভিডিও তৈরি করেছে প্রেক্ষাগৃহ।

গানটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছেন লিজা। এমনকি অনেক তারকাও তাকে এ গানটির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। গানটিতে নিজেই পারফর্ম করেছেন। আর মিউজিক ভিডিওতে বরাবরের মতো এবারো এ গায়িকার পারফরমেন্স বেশ প্রশংসিত হয়েছে। এরইমধ্যে প্রায় দেড় লাখ দর্শক-শ্রোতা এ গানটি ইউটিউবে উপভোগ করেছেন। সব মিলিয়ে গানটি নিয়ে বেশ সন্তুষ্ট লিজা। এ বিষয়ে তিনি বলেন, আসলে লাখ-কোটি ভিউয়ের জন্য গানটি করিনি। গানটি করেছি নিজের সন্তুষ্টির জন্য। পাশাপাশি যারা মানসম্পন্ন গান পছন্দ করেন তাদের জন্যই গানটি করা। এরইমধ্যে বোদ্ধামহল থেকে শুরু করে এই প্রজন্মের অনেক শিল্পী এ গানটির প্রশংসা করেছেন। অনেক প্রশংসা পাচ্ছি শ্রোতাদের কাছ থেকেও। সব মিলিয়ে এ গানটি নিয়ে আমি খুব সন্তুষ্ট। আসলে আমি এরকম গান করতে চাই যেটা মানুষ অনেকদিন পর্যন্ত মনে রাখে। দীর্ঘসময় টিকে থাকে। সামনেও আমার এই ধারা অব্যাহত থাকবে। এদিকে লিজা বর্তমানে ব্যস্ত রয়েছেন স্টেজ শো নিয়ে। দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে নিয়মিতই ব্যস্ত তিনি। আর পাশাপাশি সিনেমার গানেও কণ্ঠ দিচ্ছেন। খুব শিগগিরই নিজ উদ্যোগে নতুন গান নিয়েও পরিকল্পনা করবেন লিজা। এ বিষয়ে তিনি বলেন, আপাতত প্লেব্যাক ও স্টেজে নিয়মিত গান করছি। আর শিগগিরই হয়তো নতুন গান করবো। এবারো একটি গান ভিডিওসহ প্রকাশ করবো।

Share Button

     এ জাতীয় আরো খবর