March 25, 2026, 12:28 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

এই গরমে সর্দি কাশি জ্বরহলে

এই গরমে সর্দি কাশি জ্বরহলে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চলছে গ্রীষ্মের দাবদাহ। প্রচণ্ড গরমে আবহাওয়ার আকস্মিক ও দ্রুত পরিবর্তন, ঘাম ও রোদের তাপ সবকিছু মিলিয়ে সকলের উঠছে নাভিশ্বাস। গরমের এই সময়ে সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকেই। প্রথমে শুরু হচ্ছে নাক দিয়ে ক্রমাগত পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, হাঁচি-কাশি, মাথাব্যথা অথবা হালকা জ্বর দিয়ে।

এছাড়া যাদের এলার্জি, হাঁপানি বা ফুসফুসে সমস্যা থাকে তাদের ক্ষেত্রে নানান জটিলতার সৃষ্টি হচ্ছে। সাধারণত এসব সর্দি কাশি ভাইরাস জনিত কারণে হয়ে থাকে। তাপমাত্রার তারতম্যের কারণে ভাইরাসের দ্রুত বংশ বৃদ্ধি হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এই ভাইরাস হাঁচি বা কাশির মাধ্যমে নাক-মুখ থেকে ছড়ায়।

আক্রান্ত ব্যক্তির সঙ্গে পাশাপাশি অবস্থানের কারণে কিংবা ব্যক্তিগত জিনিসপত্র থেকেও সহজেই সংক্রামণ হতে পারে। তবে এই ভাইরাসজনিত সর্দি-কাশি ভালো হয় ৭-১০ দিনের মধ্যেই। জ্বর কিংবা শারীরিক অবসন্নতার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করা যেতে পারে।

তবে সর্দি-কাশি এক সপ্তাহ বা বেশি সময় থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সাধারণ সর্দি-কাশি নিউমোনিয়ায় রূপ নিতে পারে। তাই শিশু ও বয়স্কদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাই ভালো।

Share Button

     এ জাতীয় আরো খবর