January 13, 2026, 2:00 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

গুপ্তচরের কাছ থেকে প্রশিক্ষণ!

গুপ্তচরের কাছ থেকে প্রশিক্ষণ!

mostbet mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

পরিচালক আলী আব্বাস জাফর ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার আবার একটি ছবি প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার মেশিনগান নিয়ে সালমান খানের ছবি প্রকাশ করেন তিনি। এবার অস্ত্র হাতে ক্যাটরিনা কাইফের একটি ছবি প্রকাশ করেছেন টুইটারে। ক্যাটরিনার ছবি দেখে মনে হচ্ছে, তিনি অস্ত্র চালনায় খুব দক্ষ। হতেই হবে। জানা গেছে, অস্ত্র চালনার জন্য প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে অভিনয় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ছবিতে তাঁরা দুজনই গুপ্তচর। পরিচালক বলেন, ‘এই ছবিতে ক্যাটরিনা একজন বিশেষ গুপ্তচর। একজন সত্যিকারের গুপ্তচর কীভাবে চিন্তা করেন, কাজ করেনÑএটা তাঁর (ক্যাটরিনা) জন্য বোঝা খুব দরকার ছিল। তাই আমরা ক্যাটরিনাকে আসল গুপ্তচরদের দিয়ে প্রশিক্ষণ দিয়েছি। গুপ্তচরদের জ্ঞান আর অভিজ্ঞতাকে এখানে আমরা কাজে লাগিয়েছি।’

আলী আব্বাস জাফর জানান, বাস্তবে একজন গুপ্তচরের যে ধরনের প্রশিক্ষণ থাকে, এ ক্ষেত্রে অস্ত্র চালনা থেকে শুরু করে সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ক্যাটরিনাকে।

২০১২ সালে কবির খান পরিচালিত ‘এক থা টাইগার’ ছবির দ্বিতীয় কিস্তি ‘টাইগার জিন্দা হ্যায়’। আগের ছবিতেও অভিনয় করেছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামি ২২ ডিসেম্বর। হিন্দুস্তান টাইমস।

Share Button

     এ জাতীয় আরো খবর