December 11, 2025, 8:56 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

হামলার নিকটেই ছিলেন প্রিয়াঙ্কা

হামলার নিকটেই ছিলেন প্রিয়াঙ্কা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে একটি সাইকেল চালানোর রাস্তায় পথচারী ও সাইকেল চালকদের ওপর ট্রাক উঠিয়ে দিয়ে আটজনকে হত্যা করেছে সন্দেহভাজন এক সন্ত্রাসী। আর এ হামলার সময় নিকটেই ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রিয়াঙ্কা। মঙ্গলবার হামলার সময় ঘটনাস্থল থেকে পাঁচ ব্লক দূরে ছিলেন বলে মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন এ অভিনেত্রী।

আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়ে একটি টুইটে প্রিয়াঙ্কা লেখেন, নিউ ইয়র্ক আবারো আগের মতো প্রাণবন্ত হয়ে ওঠো। আমি তোমাকে ভালোবাসি। এ দুঃখজনক ঘটনার আক্রান্তদের প্রতি আমার সমবেদনা।

অন্য আরেকটি টুইটে তিনি লেখেন, ঘটনাটি আমার বাড়ি থেকে পাঁচ ব্লক দূরে ঘটেছে, আমি কাজ সেরে বাড়িতে ফিরছিলাম। বার বার বেজে ওঠা সাইরেন আমাকে মনে করিয়ে দিচ্ছে, এটিই বর্তমান বিশ্বের অবস্থা। কোয়ান্টিকো টিভি সিরিজের পরবর্তী মৌসুমের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। এ কারণে নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর