January 21, 2026, 2:58 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

ঘর পালানোর গল্প

ঘর পালানোর গল্প

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

‘এখন এত চিন্তা করে কি হবে, আগে চিন্তা করতে পারো নাই? গার্লফ্রেন্ড নিয়ে ভেগে আসছে তার পকেটে একশ টাকা!’ রেগে গিয়ে এভাবে কথাগুলো বলেন মডেল তাহিরা। দৃশ্যটি ‘তোর ভালোবাসা’ শিরোনামের গানের মিউজিক ভিডিওর। রোমান্টিক ঘরানার এ গানের কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর করেছেন বেলাল খান। এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও ঐশি। কক্সবাজারের বিভিন্ন মনোরম পরিবেশে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণের কাজ হয়েছে। সম্প্রতি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। ঘর পালিয়ে কক্সবাজারে গিয়েছে প্রেমিক-প্রেমিকা। কিন্তু প্রেমিকের পকেটে মাত্র একশো টাকা। প্রেমিকার তাই মন খারাপ। প্রেমিক জানে কীভাবে তার মন ভালো করতে হবে। শুরু হয় সেই চেষ্টা। একসময় প্রেমিকার মন ভালো হয়ে যায়। মনের আনন্দে দু’জন চষে বেড়ায় সাগর-সৈকত। পুরো গানজুড়ে এমন একটি গল্প তৈরি করেছেন মিউজিক ভিডিওটির নির্মাতা সৈকত নাসির। এতে তাহিরা ইয়েশার সঙ্গে জুটি বেঁধেছেন অভি প্রামাণিক।

এবারই প্রথম নয়, এর আগেও একসঙ্গে গান গেয়েছেন বেলাল খান ও ঐশি। তাদের গাওয়া গানগুলো বেশ শ্রোতাপ্রিয়ও হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর