April 6, 2026, 9:07 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

নতুন নতুন আন্দোলন সৃষ্টির চক্রান্ত হচ্ছে: ওবায়দুল কাদের

নতুন নতুন আন্দোলন সৃষ্টির চক্রান্ত হচ্ছে: ওবায়দুল কাদের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নিরাপদ সড়ক এবং কোটা সংস্কার আন্দোলনের মতো নতুন নতুন আন্দোলন সৃষ্টির চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা জানি, আরো এ রকম আন্দোলন করার চক্রান্ত আছে। গোপন গোপন বৈঠক হচ্ছে। দেশে হচ্ছে, বিদেশে হচ্ছে। এ ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক এবং আমরা প্রস্তুত আছি। গতকাল শনিবার ‘গুজব সন্ত্রাস-অপপ্রচার, রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের প্রচার উপকমিটি। এ আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। গণমাধ্যমের একটি অংশ সরকার পতনের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে এমন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, এখনো তাদের ভূমিকা একই আছে। এখনো তাঁরা শেখ হাসিনাকে হটাতে চায়। ক্ষমতা যার হাতে যাক, এইটা কোনো বিষয় নয়। শেখ হাসিনাকে হটাতে হবে। এই এজেন্ডা নিয়ে অনেকেই মাঠে নেমেছেন। এক-এগারোর মতো পরিস্থিতি তৈরির পেছনেও এসব গণমাধ্যমের ভূমিকা ছিল বলে তিনি সমালোচনা করেন। এদিকে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাধিকবার সংলাপ করেছি। লাভ কিছুই হয় নাই। এক ফটোসেশন ছাড়া, লোক দেখানো নাটক করা ছাড়া কিছুই হয় নাই। সংলাপের অর্থ হয় না। তারা চায়, এই নাটক করে একটা পরিস্থিতি সৃষ্টি করতে। কিন্তু ওই ফাঁদে আমরা পা দেব না।

Share Button

     এ জাতীয় আরো খবর