January 14, 2026, 12:35 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

বাগেরহাটে বস্তার ভেতর থেকে সংজ্ঞাহীন নারীকে উদ্ধার

বাগেরহাটে বস্তার ভেতর থেকে সংজ্ঞাহীন নারীকে উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের জোংড়া খাল এলাকায় বস্তার ভেতর থেকে সংজ্ঞাহীন অবস্থায় এক নারীকে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা গত সোমবার বিকেলে ওই নারীকে উদ্ধার করা হয় ওই নারীর নাম মোছাম্মৎ রাশিদা (৪০) তাঁকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে কয়েকজন জেলের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার দুপুরে মোংলার গোলবুনিয়া গ্রামের ফারুক ফরাজী (৩০) কয়েকজনকে নিয়ে পশুর নদসংলগ্ন সুন্দরবনের জোংড়া এলাকায় মাছ ধরতে যান সময় তাঁরা নদীর তীরে বনের পাশে একটি বস্তা দেখতে পান পরে বস্তাটির মুখ খুলে সংজ্ঞাহীন অবস্থায় পান ওই নারীকে জেলেরা আরো জানান, উদ্ধারের পর ওই নারীকে প্রথমে তাঁরা পল্লীচিকিৎসকের কাছে নিয়ে যান সেই চিকিৎসক দেখেশুনে ওই নারীকে জীবিত আছে বলার পর জেলেরা তাঁকে রাতে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাফিউল হাসান জানান, উদ্ধার হওয়া নারী শুধু তাঁর নামটুকু বলতে পারছেন তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বাগেরহাট সিভিল সার্জনকে বিষয়টি জানানো হলে উন্নত চিকিৎসার জন্য সিভিল সার্জন তাঁকে বাগেরহাট পাঠাতে বলেন এদিকে, পুলিশ খবর পেয়ে হাসপাতালে এলেও অজ্ঞাত বলে তারা এর দায়িত্ব না নিয়ে কৌশলে বিষয়টি এড়িয়ে যায় এদিকে জেলে ফারুক ফরাজী বলেন, বস্তার মধ্যে ওই নারী সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ছিলেন তবে তিনি স্থানীয় নন, স্থানীয় হলে লোকজন তাঁকে চিনতে পারতেন

Share Button

     এ জাতীয় আরো খবর