March 8, 2026, 12:42 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাইপাস সার্জারি সম্পন্ন ডিপজলের হার্টে

বাইপাস সার্জারি সম্পন্ন ডিপজলের হার্টে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

pin up pinup

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের হার্টে বাইপাস সার্জারি হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। খবরটি নিশ্চিত করেছেন নতাজুর রহমান আকবর।

চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর জানান, সোমবার দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় ডিপজলের। তবে অস্ত্রোপচারের পর ডিপজলের শারীরিক অবস্থার সম্পর্কে এখনো তেমন কিছু জানতে পারিনি।

সার্জারির আগে ওলিজা মনোয়ার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আল্লাহর রহমত ও সিঙ্গাপুরের হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টায় এক মাস বিশ্রামের পর বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে ওপেন হার্ট সার্জারির জন্য বাবা প্রস্তুত। এ সময় তিনি ডিপজলের সবার কাছে দোয়া চান।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে ডিপজলকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন বিকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে রাখা হয় তাকে।  এদিকে, ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি  ১৩ অক্টোবর মুক্তি পেয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর