April 6, 2026, 11:59 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আদালতে নির্যাতনের মিথ্যা অভিযোগ করেছেন আলোকচিত্রী শহিদুল: জয়

আদালতে নির্যাতনের মিথ্যা অভিযোগ করেছেন আলোকচিত্রী শহিদুল: জয়

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর আলোকচিত্রী শহিদুল আলম আদালতে নির্যাতনের মিথ্যা অভিযোগ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল শনিবার বিকেল সোয়া ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন। আগের দিন গত শুক্রবার সন্ধ্যায় আরেক পোস্টে জয় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে শহিদুল আলমের ভূমিকার সমালোচনা করেন। গত ৫ আগস্ট রাতে দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুলকে তারা ধানমন্ডির বাসা থেকে উঠিয়ে নেওয়া হয়। পরদিন ৬ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উসকানি দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা দিয়ে তাকে গ্রেফতার দেখায় পুলিশ। এ মামলায় সাত দিনের রিমান্ডে রয়েছেন শহিদুল। প্রথম দিন আদালতে তোলার পর শহিদুলকে খালি পায়ে হাঁটতে দেখা যায়। তিনি আদালতের কাছে দাবি করেন, পুলিশ তাকে নির্যাতন করেছে এবং তার রক্তাক্ত জামা পরিষ্কার করে নতুন করে পরিয়েছে। শনিবারের পোস্টে জয় বলেন, শহিদুল আলমের নির্যাতনের অভিযোগ আমাদের সরকারের বিরুদ্ধে তার অনেক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের মধ্যেই একটি। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করেন। তারা নির্যাতনের কোনো প্রমাণ এমনকি ইঙ্গিতও পাননি। আন্তর্জাতিক গণমাধ্যম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে একই বিষয় জানতে পারেন। এ থেকে প্রমাণ হয় শহিদুল আসলে কতটা অসৎ। আদালতে নির্যাতনের মিথ্যা অভিযোগ করে ক্যামেরার সামনে হাঁটার সমস্যার অভিনয় করছেন। পোস্টে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। এর আগের পোস্টে জয় বলেছিলেন, শহিদুল আলমের দেওয়া মিথ্যে পোস্ট ও অভিযোগের কারণেই শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে এবং পুলিশের ওপর ও (আওয়ামী লীগের) পার্টি অফিসে হামলা চালায়।

Share Button

     এ জাতীয় আরো খবর