March 30, 2026, 1:56 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২১৩৪

ডিটেকটিভ ডেস্কঃঃ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন ঢাকার এবং ৪ জন ঢাকার বাইরের। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৭৬ জনে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার ভেতর এসব মৃত্যু হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ের ভেতর হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৩৪ জন নতুন রোগী। এদের ভেতর রাজধানীর হাসপাতালে ৭৮৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৪৯ জন রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৯ হাজার ৯৯৪ জনে। আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ হাজার ৫৮২ রোগী।

এদিকে, একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৭ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৯১ হাজার ৯৩৬ জন।

 

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর