March 23, 2026, 10:18 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রাজধানীতে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

অনলাইন ডেস্ক: এক দফা দাবিতে আগামী ১১ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলগুলো। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগামী ১১ আগস্ট শুক্রবার জুমার নামাজের পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুটি গণমিছিল হবে। এক দফার দাবিতে এই গণমিছিল অনুষ্ঠিত হবে। আশা করি, এই গণমিছিল কর্মসূচিতে সরকার কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। যদি বাধাপ্রদান করে তার দায় সরকারকেই বহন করতে হবে। এটা যুগপৎ কর্মসূচি, অন্যান্য দলও তাদের অবস্থান থেকে একই কর্মসূচি করবে।’

পুলিশের অনুমতির বিষয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘কোনো অনুমতির বিষয় নেই।’ এতে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণের আব্দুস সালাম, বিএনপি নেতা আতাউর রহমান ঢালী, শহীদ উদ্দিন চৌধুরী, সরাফত আলী সপু।

Share Button

     এ জাতীয় আরো খবর