April 9, 2026, 6:25 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

দেশে কোনো সরকার নেই: মওদুদ

দেশে কোনো সরকার নেই: মওদুদ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কখন, কোথায়, কী ঘটবে আমরা কেউ জানি না। শুধু এটুকু জানি দেশে কোনো সরকার নেই, যেটুকু আছে সেটুকুরও পরিবর্তনের সময় চলে এসেছে। কারণ এই সরকারের শেষ সময় এসে গেছে। গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ একথা বলেন।

মওদুদ বলেন, সময় আসছে একটা সক্রিয় ঈমানি ভূমিকা পালন করার। সব কিছু দেখে মনে হয় দেশে কোনো সরকার নেই। র‌্যাব আছে, পুলিশ আছে, কিন্তু কোনো সরকার আছে বলে মনে হয় না। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পাচার হয়ে গেলো। সোনা থেকে শুরু করে কয়লা পর্যন্ত চুরি করা হলো, কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। সরকার থাকলে এগুলো হওয়ার কথা নয়।

তিনি বলেন, বিএনপি সভাপতি খালেদা জিয়া কারাগারে। আমরা সবাই মামলায় জর্জরিত। আমাদের এমন কোনো নেতাকর্মী নেই যারা মামলার আসামি নয়। কিন্তু তাতে কি হয়েছে? প্রকৃতির যে আইন, নিয়ম এগুলো নিজস্ব গতিতে চলে। ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরকার যে নির্যাতন করেছে এটা তাদের জন্য বুমেরাং হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এজন্য সরকারকে চরম মূল্য দিতে হবে। নির্বাচনে অনিয়ম হতেই পারে প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের কড়া সমলোচনা করে মওদুদ বলেন, এই কথা বলার পর তার (নির্বাচন কমিশনার) পদে থাকার কোনো যৌক্তিকতা নেই। অবিলম্বে আমরা তার পদত্যাগ দাবি করছি। আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, জিনাফের সভাপতি লায়ন মিয়া মোহাম্মাদ আনোয়ার, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, কৃষকদল নেতা শাহজাহান মিয়া স¤্রাট প্রমুখ বক্তব্য দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর